Home বিদেশি খাবার স্যালমন মাছের ভুনা ভর্তা

স্যালমন মাছের ভুনা ভর্তা

স্যালমন মাছের ভুনা ভর্তা

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ স্যালমন ফিশ ১ ক্যান
পেঁয়াজ কুচি ১/২ কাপ
রসুন কুচি ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১/২ চা চামচ
কারি পাউডার ১/২ চা চামচ
পুদিনা পাতা কুচি ১/২ কাপ
ধনেপাতা কুচি পরিমাণ মতো
লেবুর রস ১ টে চামচ
লবণ স্বাদমতো
তেল ২-৩ টে চামচ


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে বড় প্যান বা কড়াইতে ২-৩ টে চামচ তেল নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং হালকা সোনালি হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে রসুন কুচি যোগ করুন।

এবার প্যানে একে একে সব শুকনো গুঁড়া মসলা (হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও কারি পাউডার) দিয়ে দিন। মসলা যেন পুড়ে না যায়। সেজন্য সামান্য একটু পানি দিয়ে মসলাগুলো ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে ক্যান থেকে স্যালমন মাছ এবং স্বাদমতো লবণ দিয়ে দিন। চামচ বা খুন্তি দিয়ে মাছগুলো একটু ভেঙে মসলার সাথে মিশিয়ে নিন এবং পানি শুকিয়ে একদম ভাজা ভাজা বা শুকনা হওয়া পর্যন্ত রান্না করুন।

মাছের পানি পুরোপুরি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে এতে ফ্রেশ পুদিনা পাতা কুচি দিয়ে দিন এবং আরও কয়েক মিনিট নেড়েচেড়ে রান্না করুন, যাতে পুদিনার সুঘ্রাণ মাছের সাথে মিশে যায়। নামানোর ঠিক আগ মুহূর্তে ওপর থেকে ধনেপাতা কুচি এবং ফ্রেশ লেবুর রস ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের ও ভিন্নধর্মী স্যালমন মাছের ভুনা ভর্তা।

Previous articleজেব্রা কুকিজ
Next articleডাব স্ট্রবেরি পুডিং
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here