Home বিভিন্ন ধরণের খাবার মাছের মরিচ খোলা

মাছের মরিচ খোলা

মাছের মরিচ খোলা

রেসিপি ও ছবিঃ আনার সোহেল

উপকরণঃ মৃগেল মাছের পেটি (দুই টুকরা করে কাটা) ৪–৫ টি
মাঝারি চিংড়ি মাছ (দুই টুকরা করে কাটা) ৪–৫ টি
লইট্টা শুঁটকি (চার টুকরা করে কাটা) ৩ টি
টমেটো কুচি (ছোট টুকরা করা) ১ টি
সরিষার তেল (আধা কাপ) কাপ
লেবুর রস ১ টে চামচ
ধনেপাতা কুচি পরিমাণমতো
পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ
পেঁয়াজ মিহি কুচি ১ কাপ
রসুন বাটা ১ চা চামচ
আস্ত রসুন ছেঁচা ২ টি
আস্ত রসুনের কোয়া ৪–৫ টি
কাঁচামরিচ ফালি (পছন্দ অনুযায়ী )৫–৬ টি

গুঁড়া মসলাপাতির উপকরণঃ লাল মরিচ গুঁড়া (কম-বেশি করা যাবে) ১ টে চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী

রান্না করার নিয়মঃ প্রথমে মৃগেল মাছ ও চিংড়ি কেটে লেবুর রস এবং হলুদ গুঁড়া মাখিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। লইট্টা শুঁটকির টুকরাগুলো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।

একটি তলা ভারী প্যানে মাছ ও শুঁটকির টুকরাগুলো একসাথে নিন। এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, ছেঁচা রসুন, রসুনের কোয়া, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, লেবুর রস ও এক মুঠু ধনেপাতা কুচি দিন। হাত দিয়ে সব উপকরণ চটকে ভালোভাবে মেখে নিন। এরপর সরিষার তেল দিয়ে আবার মাছের সাথে মেখে মিশিয়ে দিন। হাত ধোয়া সামান্য পানি (প্রায় এক মুঠু পরিমাণ) প্যানে যোগ করুন। এবার প্যানের ঢাকনা আটকে দিন। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা কাগজ বা ময়দা দিয়ে বন্ধ করে দিন যেন ভেতরে বাষ্প আটকে থাকে।

প্যানটি চুলায় বসিয়ে প্রথম ৫–৬ মিনিট মাঝারি-উচ্চ আঁচে রান্না করুন। ৬ মিনিট পর চুলার আঁচ কমিয়ে মাঝারি-কম আঁচে আরও ২০–২৫ মিনিট রান্না হতে দিন। খেয়াল রাখবেন যেন নিচে ধরে না যায়; এজন্য মাঝেমধ্যে প্যানের হাতল ধরে আলতো করে ঝাঁকিয়ে দিন।

২৫ মিনিট পর ঢাকনা খুলে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নেড়ে দিন। গ্রেভি মাখামাখা ও ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। যদি দেখেন পানি একদম শুকিয়ে গেছে। তাহলে সামান্য গরম পানি ও লবণ মেপে দিয়ে ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আঞ্চলিক স্বাদের দারুণ চটপটা মাছের মরিচ খোলা।

টিপস

** মাছের বৈচিত্র্য পছন্দ অনুযায়ী যেকোনো ছোট বা বড় এক বা একাধিক পদের মাছ দিয়ে এই মরিচ খোলা রান্না করা যায়।
** টকের সংমিশ্রণ ইচ্ছা হলে এতে আলু কিংবা কাঁচা আমের ছোট টুকরা যোগ করতে পারেন। কাঁচা আম দিলে চমৎকার টক-ঝাল স্বাদ তৈরি হয়।

 

Previous articleম্যাঙ্গো ফ্লেভার্ড প্রিন্টেড পাটিসাপটা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here