ডাব স্ট্রবেরি পুডিং
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ ডাবের পানি ২ কাপ
পানি ২ কাপ
স্ট্রবেরি (প্রয়োজন মতো) ১/২ কাপ
ব্লুবেরি (আপনার পছন্দমতো) ১/২ কাপ
চিনি স্বাদ মতো
চায়না গ্রাস ১০ গ্রাম
তৈরি করার নিয়মঃ প্রথমে চায়না গ্রাস ১/৪ কাপ পানিতে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। যাতে এটি পুরোপুরি নরম হয়ে যায়। তারপর স্ট্রবেরিগুলো মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিন। পুডিং বাটি বা যেকোনো গভীর ছড়ানো প্লেটে কেটে রাখা স্ট্রবেরি এবং আস্ত ব্লুবেরিগুলো সুন্দর করে সাজিয়ে একপাশে রেখে দিন। একটি পাত্রে সাধারণ পানি, ডাবের পানি, চিনি এবং আগে থেকে ভিজিয়ে রাখা নরম চায়না গ্রাস একসাথে ভালো করে মিশিয়ে নিন। পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
চায়না গ্রাস গলতে শুরু করলেই সাথে সাথে পাত্রটি চুলা থেকে নামিয়ে নিন (বেশি সময় জ্বাল দিলে এটি ফেটে বা ছানা কেটে যেতে পারে)। গরম থাকা অবস্থাতেই মিশ্রণটি আগে থেকে ফল সাজিয়ে রাখা প্লেট বা বাটির ওপর সাবধানে ঢেলে দিন। মিশ্রণটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে কিছুটা ঠান্ডা হতে দিন। এরপর বাটিটি ফ্রিজে (নরমাল ফ্রিজ বা ফ্রিজারে কিছুক্ষণের জন্য) রেখে পুরোপুরি জমিয়ে নিন। পরিবেশন করার আগে ফ্রিজ থেকে বের করে ফ্ল্যাট প্লেটে পুডিংটি উল্টে নিন। আপনার পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন স্ট্রবেরি পুডিং।


