লবঙ্গ লতিকা

লবঙ্গ লতিকা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ

খামির ও পিঠার উপকরণঃ ময়দা ১ কাপ
সরিষার তেল (ময়ানের জন্য) ২ টে চামচ
লবঙ্গ (গাঁথার জন্য) ১ চা চামচ
লবণ পরিমাণমতো
পানি পরিমাণমতো
সরিষার তেল (ডুবো তেলে ভাজার জন্য) পরিমাণমতো

পুরের উপকরণঃ নারিকেল (কোড়ানো) ১ কাপ
খেজুরের গুড় (কোড়ানো) ১ কাপ
তিশি (টেলে গুঁড়া করা) ২ টে চামচ
এলাচ গুঁড়া (আধা চা চামচ) ½ চা চামচ
লবণ ১ চিমটি

চিনির শিরার উপকরণঃ চিনি ৩ কাপ
পানি পরিমাণমতো

 


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে পরিমাণমতো পানিতে সামান্য লবণ ভালো করে গুলে নিন। অন্য একটি পাত্রে ময়দার সাথে ২ টে চামচ সরিষার তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিন। তৈরি করা লবণ-পানি অল্প অল্প করে মিশিয়ে নরম ও মসৃণ খামির তৈরি করে ঢেকে রেখে দিন।

তিশি শুকনো কড়াইতে হালকা টেলে নিয়ে মিহি গুঁড়া করে নিন। কড়াইতে কোড়ানো নারিকেল, খেজুরের গুড় ও সামান্য লবণ একসাথে মিশিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন। মিশ্রণটি অনবরত নাড়তে থাকুন যেন তলায় লেগে না যায়। মিশ্রণটি ঘন ও চটচটে হালুয়ার মতো হয়ে এলে তাতে টেলে রাখা তিশি গুঁড়া ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন।

খামির থেকে সামান্য অংশ নিয়ে ছোট ছোট রুটি বেলে নিন। বেলে নেওয়া রুটির ঠিক মাঝখানে ১ টে চামচ ঠান্ডা পুর দিন। পরোটার মতো করে রুটির চারপাশ থেকে চার ভাঁজ করে চৌকো (চারকোনা) শেপ দিন। ভাঁজ যেন খুলে না যায় সেজন্য পিঠার ওপরের ঠিক মাঝখানে একটি লবঙ্গ গেঁথে আটকে দিন। এভাবে সবগুলো লবঙ্গ লতিকা পিঠা তৈরি করে নিন।

এবার কড়াইতে সরিষার তেল গরম করে নিন। সরিষার তেল গরম হলে পিঠাগুলো ছেড়ে ডুবোতেলে মাঝারি-কম আঁচে মচমচে ও সোনালী রঙ করে ভেজে তুলে নিন। অন্য একটি পাত্রে ৩ কাপ চিনি ও প্রয়োজনমতো পানি দিয়ে ফুটিয়ে ঘন শিরা তৈরি করুন। ভেজে রাখা পিঠাগুলো পরিবেশন পাত্রে সাজিয়ে ওপর থেকে গরম চিনির শিরা ধীরে ধীরে সমানভাবে ঢেলে দিন। পিঠাগুলো শিরা শুষে নেওয়ার পর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন রসালো ও মচমচে লবঙ্গ লতিকা পিঠা। বিকেলের নাস্তায় বা যেকোনো অনুষ্ঠানে পরিবেশনের জন্য এটি অত্যন্ত চমৎকার একটি পদ।

Previous articleঝাল চাপটি
Next articleনারকেলি পুলি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here