নারকেলি পুলি

নারকেলি পুলি

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ

পুরের উপকরণঃ নারকেল কোড়ানো (দেড় কাপ) ১ ½ কাপ
খেজুরের গুড় বা চিনি ১ ½ কাপ (দেড় কাপ)
সাদা তিল (আধা কাপ, টেলে গুঁড়া করা – ঐচ্ছিক) ½ কাপ

খামির (ডো) তৈরির উপকরণঃ তাজা চালের গুঁড়া ½ কেজি (আধা কেজি)
ময়দা ৩ টে চামচ
গাওয়া ঘি ২ টে চামচ
লবণ সামান্য
পানি পরিমাণমতো

সরিষার তেল / ভেজিটেবল তেল (ডুবোতেলে ভাজার জন্য) পরিমাপমতো


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে কড়াইয়ে কোড়ানো নারকেল, খেজুরের গুড় এবং ভেজে রাখা তিল গুঁড়া একসাথে মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। মিশ্রণটি নাড়তে নাড়তে ঘন ও আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে পুর ঠান্ডা হতে দিন। পাত্রে পরিমাণমতো পানি এবং সামান্য লবণ দিয়ে চুলায় ফুটতে দিন। পানি ফুটে উঠলে তাতে ২ টে চামচ গাওয়া ঘি যোগ করুন।

এবার চালের গুঁড়া ও ময়দা ফুটন্ত পানিতে দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিন। চালের গুঁড়া ভালোমতো সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে মথে মসৃণ খামির তৈরি করে নিন। তৈরি করা খামির থেকে ছোট ছোট লেচি নিয়ে পাতলা করে রুটি বেলে নিন। পিঠা বানানোর ডাইসে বা ছাঁচে রুটি বসিয়ে ভেতরে পরিমাণমতো নারকেলের পুর দিন। এবার ডাইস ভালো করে চেপে অতিরিক্ত অংশ ফেলে দিয়ে পুলি পিঠার শেপ কেটে নিন (ডাইস না থাকলে হাত দিয়ে মুড়েও নকশা বানিয়ে মুখ বন্ধ করে দিতে পারেন)।

এবার কড়াইয়ে পরিমাণমতো সরিষার তেল দিয়ে হালকা আঁচে গরম করে নিন। সরিষার তেল হালকা গরম হলে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো ছেড়ে দিন। মাঝারি-কম আঁচে সময় নিয়ে পিঠাগুলো উল্টে-পাল্টে মচমচে ও সুন্দর সোনালী রঙ হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী মচমচে নারকেলি পুলি পিঠা।

Previous articleলবঙ্গ লতিকা
Next articleখেজুরের গুড় পাটিসাপটা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here