Home উৎসব ভাপা পিঠা

ভাপা পিঠা

ভাপা পিঠা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ চালের গুঁড়া (সিদ্ধ) ২ কাপ
খেজুরের গুড় (ছোট টুকরা করে ভেঙে নেওয়া) ১ কাপ
নারকেল কোড়ানো ১ কাপ
লবণ স্বাদমতো
পানি (ছিটিয়ে মেখে নেওয়ার জন্য) পরিমাণমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে চালের গুঁড়াতে স্বাদমতো লবণ মিশিয়ে নিন। তারপর অল্প অল্প পানি ছিটিয়ে গুঁড়া হালকা ভেজা ও ঝুরঝুরে করে মেখে নিন (খেয়াল রাখবেন গুঁড়া যেন একদম দলা না বেঁধে যায়)। ভিজানো ঝুরঝুরে চালের গুঁড়া বাঁশের চালনিতে চেলে মিহি ও ঝুরঝুরে করে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


ভাপা পিঠা বানানোর বিশেষ হাঁড়িতে পরিমাণমতো পানি দিন। হাঁড়ির মুখে ছিদ্রযুক্ত ঢাকনা বসিয়ে চারপাশ আটার খামির দিয়ে ভালো করে আটকে দিন। যাতে বাষ্প বাইরে বের হতে না পারে। পাত্রটি চুলায় বসিয়ে পানি ফুটিয়ে ভাপ তুলতে দিন। ছোট দুটি বাটি এবং পাতলা সুতির সুতার দুই টুকরা কাপড় পানিতে ভিজিয়ে নিংড়ে রাখুন। বাটিতে প্রথমে এক স্তর চালা চালের গুঁড়া দিয়ে মাঝখানে হালকা গর্ত করে নিন। সেই গর্তে ভাঙা খেজুরের গুড় ও কোড়ানো নারকেল দিন। এবার ওপর থেকে আবার চালা চালের গুঁড়া ছড়িয়ে হালকা হাতে বাটির মুখ সমান করে ঢেকে দিন (চেপে চাপবেন না)।

ভেজা সুতির কাপড়ের টুকরা দিয়ে পিঠার বাটিটি ঢেকে সাবধানে উল্টে নিয়ে পিঠার হাঁড়ির ফুটন্ত ছিদ্রযুক্ত ঢাকনার ওপর বসিয়ে দিন। সাবধানে বাটিটি তুলে নিয়ে কাপড় দিয়ে পিঠা ঢেকে দিন। মাঝারি-উচ্চ আঁচে ২–৩ মিনিট ভাপ দিন। পিঠা সিদ্ধ হয়ে এলে কাপড়সহ তুলে নিন। তৈরি হয়ে গেল ধোঁয়া ওঠা গরম-গরম ভাপ পিঠা।

বিশেষ টিপসঃ ভাপ পিঠা তাজা ও ভেজা চালের গুঁড়া দিয়ে বানালে সবচেয়ে ভালো, নরম ও তুলতুলে হয়। শুকনো চালের গুঁড়া ব্যবহার করলে বানানোর বেশ কিছুক্ষণ আগেই পানি ছিটিয়ে ঢেকে মেখে রাখতে হবে। এরপর চালনিতে চালতে হবে।

Previous articleইলিশের সর্ষে পাতোড়া
Next articleক্ষীরের ভাপা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here