ইলিশের সর্ষে পাতোড়া
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৫–৬ টুকরা
পেঁয়াজ কুচি ½ কাপ
সয়াবিন তেল ২ টে চামচ
সরিষার তেল ২ টে চামচ
কাঁচামরিচ (ফালি বা আস্ত) ৩–৪ টি
পানি ১ ½ কাপ (দেড় কাপ)
লবণ স্বাদ অনুযায়ী
বাটা ও গুঁড়া মসলাপাতির উপকরণঃ সরিষা বাটা ২ টে চামচ
শুকনা মরিচ বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ½ চা চামচ
জিরা গুঁড়া ½ চা চামচ
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। যে পাত্রে রান্না করবেন, সেখানে মাছের সাথে পেঁয়াজ কুচি, সরিষা বাটা, শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সয়াবিন তেল, সরিষার তেল ও স্বাদমতো লবণ একসাথে নিন। মসলাগুলো মাছের সাথে আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
মেরিনেট করা মাছে দেড় কাপ পানি যোগ করে দিন। পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রান্না হতে দিন। প্রায় ১০ মিনিট রান্নার পর ঝোল শুকিয়ে অর্ধেক হয়ে এলে এবং ওপর থেকে সুন্দর তেল ভেসে উঠলে আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিন। ঝোল ঘন মাখামাখা থাকা অবস্থায় চুলা বন্ধ করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ সুবাসিত ইলিশের সর্ষে পাতোড়া।














