ক্ষীরের ভাপা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ
ক্ষীরের পুর তৈরির উপকরণঃ দুধ ১ লিটার
নারকেল বাটা (আধা কাপ) ½ কাপ
চিনি (স্বাদ অনুযায়ী) ¼ কাপ
খেজুরের গুড় (স্বাদ অনুযায়ী) সামান্য
এলাচ গুঁড়া (এক-চতুর্থাংশ চা চামচ) ¼ চা চামচ
চালের গুঁড়া ও সাজানোর উপকরণঃ ভাতের চাল (সিদ্ধ চাল) ২ কাপ
পোলাওয়ের চাল (আধা কাপ) ½ কাপ
নারকেল (কোড়ানো) ১ কাপ
খেজুরের গুড় (ছোট টুকরা করে ভেঙে নেওয়া) ১ কাপ
লবণ স্বাদমতো
পানি ছিটিয়ে মেখে নেওয়ার জন্য পরিমাণমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে পাতিলে ১ লিটার দুধ ও এক-চতুর্থাংশ চা চামচ এলাচ গুঁড়া দিয়ে অনবরত নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে এতে নারকেল বাটা, চিনি ও সামান্য খেজুরের গুড় মেশান। নেড়েচেড়ে মিশ্রণটি একদম ঘন ক্ষীরে পরিণত হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
সিদ্ধ চাল ও পোলাওয়ের চাল একসাথে পর্যাপ্ত পানিতে প্রায় ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে চাল ফ্যানের বাতাসে মেলে দিয়ে হালকা শুকিয়ে নিন। শুকানো চাল ব্লেন্ডারে বা পাটায় পিষে মিহি গুঁড়া করে নিন। গুঁড়াতে স্বাদমতো লবণ ও সামান্য পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিন। (টিপস: গুঁড়া হাতে নিয়ে মুঠি করলে দলা পাকায় এবং না ভাঙলে পানির পরিমাণ ঠিক আছে)। এবার মাখানো গুঁড়াটি মোটা ঝাঁঝরি বা তারের স্ট্রেইনারে চেলে ঝুরঝুরে করে নিন।
একটি ছোট সাইজের বাটিতে প্রথমে অর্ধেক পরিমাণ চালা চালের গুঁড়া দিন। মাঝখানে ১ চা চামচ ঠান্ডা ক্ষীরের পুর ও সামান্য কোড়ানো নারকেল ছড়িয়ে দিন। ওপর থেকে আবার কিছুটা চালের গুঁড়া দিন। এবার সামান্য কয়েক টুকরা খেজুরের গুড় দিয়ে আলতো হাতে গুঁড়া চেপে নিয়ে ওপরে সুন্দর করে লম্বাভাবে কোড়ানো নারকেল দিয়ে সাজিয়ে নিন। এক টুকরা পাতলা সুতির ভিজে নিংড়ানো কাপড় বাটির মুখে ঢেকে দিন। ফুটন্ত ভাপা পিঠার হাঁড়ির ছিদ্রযুক্ত ঢাকনার ওপর বাটি উল্টে রেখে সাবধানে বাটিটি তুলে নিন এবং কাপড় দিয়ে পিঠাটি ঢেকে দিন। মাঝারি-উচ্চ আঁচে ৩–৪ মিনিট সেদ্ধ করে কাপড়সহ সাবধানে তুলে নিন। একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিন। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ধোঁয়া ওঠা ক্ষীরের ভাপা পিঠা।
বিশেষ টিপস
** ভাপা পিঠা তাজা ও সঙ্গে সঙ্গে গুঁড়া করে বানালে সবচেয়ে নরম ও তুলতুলে হয়।
** শুকনো বা আগে থেকে বানিয়ে রাখা চালের গুঁড়া দিয়ে বানালে পিঠা তৈরির বেশ কিছুক্ষণ আগেই পানি ছিটিয়ে ঢেকে রেখে পরে চালনিতে চেলে নিতে হবে।















