Home উৎসব বুটের ডালের হালুয়া

বুটের ডালের হালুয়া

বুটের ডালের হালুয়া

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ বুটের ডাল ১ কাপ
তরল দুধ ২ কাপ
ঘি ১/২ কাপ
চিনি ১ কাপ
জাফরান (একটু গরম পানিতে ভিজানো ও না দিলেও চলবে) ১/২ চা চামচ
এলাচের গুঁড়া ১/২ চা চামচ

রান্না করার নিয়মঃ একটি পাত্রে পানি দিয়ে বুটের ডাল ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখুন। ৭-৮ ঘন্টা পর বুটের ডাল ভালো করে ধুয়ে নিন। পাতিলে দুধ নিয়ে তাতে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে একদম কম আঁচে জ্বাল দিন সিদ্ধ হওয়া পর্যন্ত। নিচে লেগে না যায় তাই মাঝে মাঝে নাড়তে হবে। তারপর সিদ্ধ হয়ে গেলে পাটায় বেটে অথবা একটু ভিজা ভিজা রেখে একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিন একদম মিহি করে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার একটি ননস্টিক প্যানে অথবা একটি ভারী তলা ওয়ালা কড়াইতে যাতে নিচে লেগে না যায় অল্প আঁচে একটু গরম করে ঘি দিয়ে ব্লেন্ড করে রাখা ডালের পেস্ট দিয়ে একটি কাঠের চামচ দিয়ে নাড়ুন। মিনিমাম ৪-৫মিনিট যাতে রান্না করা ডালের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর চিনি এবং ভিজিয়ে রাখা জাফরান দিয়ে অনবরত নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে একদম কম থাকে। জাফরান দেয়ার কারণে হালুয়ার রংটা অনেক সুন্দর আসবে। অনবরত নাড়তে নাড়তে যখন, হালুয়া আঠা আঠা হয়ে আসছে তখন এলাচের গুঁড়া দিয়ে ভালো ভাবে মিশিয়ে আবার নাড়তে নিন। হালুয়া যখন প্যানের গা ছেড়ে আলাদা হয়ে উঠে আসবে তখন নামিয়ে নিন। তারপর আপনার পছন্দ মতো শেইপে কেটে অথবা সাঁচ দিয়ে ডিজাইন করে নিন। একটু গরম থাকা অবস্থায় ডিজাইন করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ডিজাইন করা যাবে না। তারপর ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার এই বুটের ডালের হালুয়া।

নোটস
** আপনার স্বাদ অনুযায়ী মিষ্টি কম অথবা বেশি দিতে পারেন।
** চিনি দেওয়ার আগে ঘিতে ডালের পেস্ট অবশ্যই ৪-৫ মিনিট ভেজে নিয়ে চিনি দিবেন তা না হলে ডালের একটা কাঁচা গন্ধ থেকে যাবে।
** চাইলে সাথে যেকোন বাদাম কুচি করে দিতে পারেন।

 

Previous articleকমলা লেবুর শরবত
Next articleছরা কচু দিয়ে পাঙ্গাস মাছ
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here