Home বিভিন্ন ধরণের খাবার ছরা কচু দিয়ে পাঙ্গাস মাছ

ছরা কচু দিয়ে পাঙ্গাস মাছ

ছরা কচু দিয়ে পাঙ্গাস মাছ

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ পাঙ্গাস মাছ ৮ টুকরা
কচুরমুখী (টুকরো করা) ৫/৬ টি
মটরশুঁটি ১/২ কাপ
টমেটো (টুকরো করা) ৩ টি
সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
হলুদ গুঁড়া ২ চা চামচ
মরিচ গুঁড়া যে যেমন ঝাল খায়
ধনিয়া গুঁড়া ৩ টে চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
লেবু পাতা ২/৩ টি

তৈরি করার নিয়মঃ প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিন। তারপর হলুদ গুঁড়া ১ চা চামচ ও লবণ দিয়ে মাছ মেখে নিন। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে মাছের টুকরোগুলো সোনালী করে ভেজে নিন এবং তুলে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একই কড়াইতে ছরা কচু আর লবণ দিয়ে ভেজে তুলে রাখুন। এবার ঐ পাত্রে পেঁয়াজ কুচি, লেবু পাতা দিয়ে ভেজে নিন এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে নিন। গুঁড়া মসলা কষানো হলে মটরশুঁটি, টমেটো আর ছরা কচু দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিন। এতে মাছ দিয়ে দিন এবং পরিমাণমতো ঝোল এর জন্য পানি দিয়ে ঢেকে দিন এবং বলক তুলুন। ১০ মিনিট পর নামিয়ে নিন।

Previous articleবুটের ডালের হালুয়া
Next articleচিকেন স্ট্রিপস্
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here