বিবিখানা

বিবিখানা

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ চালের গুঁড়া ১ কাপ
ময়দা ১/২ কাপ
গাওয়া ঘি ১/২ কাপ
দুধ (ঘন করে জ্বাল করে নেওয়া) ১ কাপ
পানি প্রয়োজন মতো
খেজুরের গুড় ১ কাপ
ডিম (রুম টেম্পারেচারে রেখে ফেটিয়ে নেওয়া) ১ টি পুরো ডিম এবং আরও ১ টি ডিমের ১/২ অংশ
নারিকেল কোড়া ১/২ কাপ
এলাচ গুঁড়া সামান্য
লবণ স্বাদ মতো

তৈরি করার নিয়মঃ বাটিতে চালের গুঁড়ার সাথে এলাচ গুঁড়া, ময়দা ভালোভাবে মিশিয়ে নিন। অন্য বাটিতে ডিমের সাথে তরল দুধ, চিনি, লবণ এবং গাওয়া ঘি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এই মিশ্রণের সাথে চালের গুঁড়া ও খেজুরের গুড় দিয়ে মিশ্রণ মিশিয়ে নিন। সবশেষে কোড়ানো নারকেল মেশান।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার বেকিং ডিশে গাওয়া ঘি ব্রাশ করে খামির ঢেলে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রী তাপে ৪৫-৫০ মিনিট বেক করুন। কেউ চাইলে ভাপে পুডিং-এর মত ভাপে দিয়েও তৈরি করে নিতে পারেন। ৪৫ মিনিট পর টুথপিক ঢুকিয়ে দেখে নিন। কিছু না লেগে থাকলে বুঝতে হবে পিঠা হয়ে গেছে। আর যদি দেখেন ব্যাটার উঠে আসছে তাহলে সময় আরো কিছুটা বাড়িয়ে দেবেন। পিঠা হয়ে গেলে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠাণ্ডা করে নিতে হবে। গরম অবস্থায় বেকিং ডিশ থেকে বের করলে ফেটে যাবে।

Previous articleমধুভাত
Next articleবাঁধাকপি ভর্তা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here