বলোনিয়া স্যান্ডউইচ
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ বলোনিয়া সসেজ স্লাইস ৪টি
ব্ল্যাক ডায়মন্ড চিজ স্লাইস ২টি
বান রুটি (মাঝখান থেকে সমান দুই ভাগে কাটা) ২টি
টমেটো স্লাইস ১টি
পেঁয়াজ (রিং বা গোল করে কাটা) ১টি
লেটুস পাতা ২টি
ডিজন মাস্টার্ড ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়া স্বাদমতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে মাঝখান থেকে কেটে রাখা প্রতিটি বান রুটির ভেতরের অংশে সামান্য ডিজন মাস্টার্ড ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ওপরে সামান্য গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিন।
স্যান্ডউইচ সাজানোঃ এবার প্রতিটি স্যান্ডউইচ তৈরির জন্য বানের নিচের অংশের ওপর একে একে নিচের উপকরণগুলো সাজিয়ে নিন। প্রথমে টমেটো স্লাইস রাখুন। তার ওপর ১টি করে ব্ল্যাক ডায়মন্ড চিজ স্লাইস দিন। এরপর গোল করে কাটা পেঁয়াজের রিং এবং ১টি করে ফ্রেশ লেটুস পাতা বিছিয়ে দিন। সবশেষে ওপরে ২টি করে বলোনিয়া সসেজের স্লাইস বসিয়ে দিন। এবার বানের বাকি অর্ধেকটা অংশ ওপরে দিয়ে হালকা চেপে স্যান্ডউইচটি আটকে নিন।
ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার বলোনিয়া স্যান্ডউইচ। ওভেন বা চুলায় গরম করার ঝামেলা ছাড়াই এটি একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এবং উপভোগ করুন।







