মিন্ট টুনা স্যান্ডউইচ
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ টুনা ফিশ (পানিতে ভেজানো সলিড হোয়াইট টুনা) ১ ক্যান
ডিজন মাস্টার্ড ১/২ চা চামচ
লাল পেঁয়াজ কুচি ১ টে চামচ
পুদিনা পাতা কুচি ২ টে চামচ
পাপ্রিকা গুঁড়া ১/৪ চা চামচ
গোলমরিচ গুঁড়া স্বাদমতো
পাউরুটি ২ টুকরা (সাদা বা ব্রাউন ব্রেড)
টমেটো স্লাইস (টমেটোর অর্ধেক অংশ) ১টি
লেটুস পাতা ২ খানি
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে ক্যান থেকে টুনা মাছের পানি ভালো করে ঝরিয়ে নিন। পাত্রে টুনা ফিশ, ডিজন মাস্টার্ড, লাল পেঁয়াজ কুচি এবং ফ্রেশ পুদিনা পাতা কুচি একসাথে নিন। এতে পাপরিকা গুঁড়া ও স্বাদমতো গোলমরিচ গুঁড়া দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। পাউরুটির স্লাইসগুলো নিন। তৈরি করে রাখা টুনার মিশ্রণটি সমান দুই ভাগে ভাগ করে পাউরুটির স্লাইসের ওপর বিছিয়ে দিন।
টুনার মিশ্রণের ওপর টমেটোর স্লাইস এবং লেটুস পাতা সুন্দর করে সাজিয়ে দিন। এবার ওপর থেকে অন্য আরেকটি পাউরুটির স্লাইস দিয়ে চেপে স্যান্ডউইচটি আটকে নিন (চাইলে কোনাকুনি করে কেটে দুই ভাগ করে নিতে পারেন)। ব্যাস, চটজলদি তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও সুস্বাদু মিন্ট টুনা স্যান্ডউইচ। ঝটপট পরিবেশন করুন।








