Home উৎসব সেমায়ের পুডিং

সেমায়ের পুডিং

সেমায়ের পুডিং

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ডিম ৪/৫ টি
তরল দুধ (ঘন) দেড় কাপ (এক লিটার দুধকে জ্বাল করে দেড় কাপ পরিমাণ করে নিয়েছি)
কুলসন সেমাই ১ কাপ (সেমাই টুকরো করে গরম পানিতে একটু ভাপ দিয়ে পানি ঝরিয়ে দুই টে চামুচ ঘি দিয়ে ভেজে নিন)
কনডেন্সন্ড মিল্ক হাফ কাপ
চিনি ৩ টে চামুচ
ভ্যানিলা এসেন্স ২/৩ ফোটা
লবণ ১ চিমটি
চিনি ৪ টে চামুচ (ক্যারামেল)

রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে ডিম আর চিনি দিয়ে ফেটিয়ে নিন চিনি গলে যাওয়া পর্যন্ত। তারপর ডিমের মিশ্রণ ঝাজরিতে ছেকে নিয়ে বাকি সব উপকরণ আাস্তে আস্তে মিশিয়ে নিন। যে বাটিতে পুডিং তৈরি করবেন। সে বাটিতে ৪ টে চামুচ চিনি আর একটু পানি মিশিয়ে চুলায় রেখে মিডিয়াম আঁচে ক্যারামেল তৈরি করুন। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেল পুড়ে না যায়।

ক্যারামেল ঠান্ডা হলে ডিমের মিশ্রণ ঢেলে রাইস কুকারে অল্প পানি দিয়ে স্টীম করুন। পানি শুকিয়ে পুডিং হয়ে গেলে কুকারের সুইস নিজেই অফ হয়ে যাবে। আর চুলায় করতে গেলে একটা বড় পাত্রে পুডিং-এর বাটি বসিয়ে ঢাকনা ভাল করে দিয়ে ৩০/৪০ মিনিট রান্না করুন। পানি এমন করে দিতে হবে যেন পুডিং বাটিতে পানি না যায়।

Previous articleবলোনিয়া স্যান্ডউইচ
Next articleমাছের তেল ভুনা / মাছের পেটি ভুনা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here