নারকেলের দুধে ইলিশ খিচুড়ি
রেসিপি ও ছবিঃ শিরিনা রহমান
উপকরণঃ ইলিশ মাছ ৬ পিস
রসুন বাটা ১ চা চামচ
পোলাও চাল ৩ কাপ
মসুর ডাল ১ কাপ
আদা বাটা আধা চা চামচ
পেঁয়াজ বাটা ২ চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
নারকেলের দুধ ১ কাপ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
কাঁচামরিচ ৬ টি
এলাচ ২ টি
সয়াবিন তেল ১ কাপ
দারুচিনি ২ টুকরো
পেঁয়াজ কুচি ১ কাপ
লবণ পরিমাণমতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছ বড় টুকরো করে ভালো করে ধুয়ে নিন। তারপর মাছে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে নিন। এবার হাড়িতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কিছুক্ষণ পর ইলিশ মাছ দিয়ে আবার কষাতে হবে। মাছ কষানো হলে সাবধানে তুলে বাটিতে রাখুন।
ওই মসলাতে এবার চাল ও ডাল দিয়ে কষিয়ে নিন। তারপর গরম পানি দিয়ে ঢেকে দিন। খিচুড়ির পানি কমে এলে তুলে রাখা ইলিশ মাছগুলো বিছিয়ে নারকেলের দুধ দিয়ে কম আঁচে ১৫ মিনিট দমে রান্না করুন। ১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন নারকেলের দুধে ইলিশ খিচুড়ি।














