Home বিভিন্ন ধরণের খাবার মুগ ডালে রুইয়ের মুড়িঘণ্ট

মুগ ডালে রুইয়ের মুড়িঘণ্ট

মুগ ডালে রুইয়ের মুড়িঘণ্ট

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ রুই মাছের মাথা (টুকরো করা) ১টি
মুগ ডাল ২৫০ গ্রাম
পেঁয়াজ (মোটা করে কাটা) ১ বাটি
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া (স্বাদ অনুযায়ী) ১ চা চামচ
তেজপাতা ২ টি
এলাচ ২ টি
দারুচিনি ২ টুকরো
কাঁচামরিচ (আস্ত) ৪–৫ টি
জিরা গুঁড়া ১ চা চামচ
ঘি ২ টে চামচ
সয়াবিন বা সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
পানি পরিমাণমতো

রান্না করার নিয়মঃ প্রথমে রুই মাছের মাথা ছোট ছোট টুকরো করে কেটে সামান্য লবণ মাখিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। শুকনো কড়াইয়ে মুগ ডাল হালকা আঁচে সুন্দর সুবাস বের হওয়া পর্যন্ত টেলে নিন। এরপর ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

কড়াইয়ে তেল গরম করে তাতে মোটা করে কাটা পেঁয়াজ, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে এতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ যোগ করুন। সামান্য পানি দিয়ে মসলাটি খুব ভালোভাবে কষিয়ে নিন যেন তেল ওপরে ভেসে ওঠে। মসলার মধ্যে ধুয়ে রাখা রুই মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিন। মসলার সাথে মাছের মাথা ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। কষানো হলে কড়াই থেকে মাছের মাথার টুকরোগুলো আলতো করে অন্য একটি বাটিতে তুলে রাখুন।

মাছ তুলে নেওয়ার পর অবশিষ্ট মসলার মধ্যে আগে থেকে টেলে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিন এবং মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিন। ডাল ভালোভাবে কষানো হলে তুলে রাখা রুই মাছের মাথা ও পরিমাণমতো পানি যোগ করুন। ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন যেন ডাল ও মাছের মাথা একসঙ্গে সেদ্ধ হয়ে মিশে যায়। ডাল সেদ্ধ হয়ে ঘন ও মাখামাখা হয়ে এলে আস্ত কাঁচামরিচ দিন। নামানোর ঠিক আগে ওপর থেকে ২ টেবিল চামচ ঘি ও ১ চা চামচ জিরা গুঁড়া ছড়িয়ে দিন। আলতো করে নেড়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও অ্যারোমেটিক মুগ ডালে রুইয়ের মুড়িঘণ্ট।

Previous articleবেগুনের কালিয়া
Next articleশিম আলু দিয়ে রুইয়ের ঝোল
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here