Home বিভিন্ন ধরণের খাবার বেগুনের কালিয়া

বেগুনের কালিয়া

বেগুনের কালিয়া

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ বেগুন (ছোট বা মাঝারি সাইজের) ৪টি
পেঁয়াজ বাটা ১ কাপ
রসুন বাটা ১ টে চামচ
পাঁচফোড়ন ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
তেঁতুলের কাথ (রস) ৩ টেবিল চামচ
চিনি বা গুড় ১ টেবিল চামচ
সরিষার তেল ½ কাপ
লবণ ১ চা চামচ বা স্বাদমতো

রান্না করার নিয়মঃ প্রথমে বেগুনগুলো ধুয়ে বোঁটাসহ লম্বালম্বি করে মাঝখান দিয়ে চিরে কয়েক ভাগে কেটে নিন। যেন পেছনের বোঁটা সংযুক্ত থাকে। এতে দেখতে যেমন সুন্দর লাগবে। তেমনই মসলা ভেতরে ভালোভাবে ঢুকবে। কাটা বেগুনে সামান্য হলুদ ও লবণ ভালো করে মেখে নিন।

ফ্রাইপ্যানে তেল গরম করে বেগুনগুলো মাঝারি আঁচে ভেজে নিন। সোনালী-বাদামী রঙ ধরলে বেগুনগুলো তুলে একপাশে রেখে দিন। বেগুন ভাজার প্যানে পাঁচফোড়ন ফোঁড়ন দিন। পাঁচফোড়ন ফুটে উঠলে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর এতে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ যোগ করে ভালো করে নাড়াচাড়া করুন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে চিনি (বা গুড়) এবং তেঁতুলের কাথ মিশিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন।

মসলা সুন্দরভাবে ভুনা হয়ে তেল ওপরে ভেসে উঠলে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিন। মসলার সাথে বেগুন হালকা হাতে মিশিয়ে নিয়ে প্যান ঢাকনা দিয়ে ঢেকে দিন। ধিমে আঁচে ৫ মিনিট রান্না করুন যেন সব মসলার ফ্লেভার বেগুনের গভীরে ঢোকে। বেগুন মাখামাখা হয়ে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের টক-ঝাল-মিষ্টি বেগুনের কালিয়া।

Previous articleটেংরা মাছে পালং শাকের ঝোল
Next articleমুগ ডালে রুইয়ের মুড়িঘণ্ট
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here