Home উৎসব খেজুরের গুড় পাটিসাপটা

খেজুরের গুড় পাটিসাপটা

খেজুরের গুড় পাটিসাপটা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ ব্যাটার বা গোলার উপকরণঃ চালের গুঁড়া ১ কেজি
ময়দা ¼ কাপ (এক-চতুর্থাংশ কাপ)
খেজুরের গুড় ২৫০ গ্রাম
পানি ১ কাপ (গুড় গোলার জন্য) ও প্রয়োজনমতো (ব্যাটার তৈরির জন্য)
সরিষার তেল / গাওয়া ঘি সামান্য (কড়াইয়ে ব্রাশ করার জন্য)

পুরের উপকরণঃ ঘন দুধের ক্ষীর ২৫০ গ্রাম

তৈরি করার নিয়মঃ প্রথমে খেজুরের গুড় গুঁড়া বা ভেঙে ১ কাপ পানিতে ভালোভাবে গুলে ছেঁকে নিন। তারপর পাত্রে চালের গুঁড়া, ময়দা এবং তৈরি করে রাখা গুড়ের পানি একসাথে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী আরও সামান্য পানি যোগ করে খুব ভালোভাবে নেড়ে পাতলা ও মসৃণ গোলা বা ব্যাটার বানিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটি চাটু বা কড়াই চুলায় বসিয়ে সামান্য সরিষার তেল বা গাওয়া ঘি ব্রাশ করে হালকা গরম করে নিন। কড়াই গরম হলে আধা কাপ গোলা ঢেলে দিন এবং কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিন। চুলার আঁচ মাঝারি থেকে কম রেখে অপেক্ষা করুন। পিঠার ওপরের অংশ শুকিয়ে এলে এবং রুটির কিনারা কড়াই থেকে আলগা হয়ে উঠে আসলে বুঝবেন রুটি হয়ে গেছে।

এবার রুটির একপাশে ১ টে চামচ পরিমাণ ঘন ক্ষীর লম্বা করে দিন। চামচ বা খুন্তির সাহায্যে রুটিটি একপাশ থেকে সুন্দর করে মুড়িয়ে রুল বানিয়ে নিন। একইভাবে সবগুলো ক্ষীরে ভরা পাটিসাপটা তৈরি করে নিন। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী ও সুস্বাদু ক্ষীরে ভরা পাটিসাপটা।

Previous articleনারকেলি পুলি
Next articleলেমন রাইস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here