তেলের পিঠা
রেসিপি ও ছবিঃ সায়মা সুলতানা
উপকরণঃ চালের গুঁড়া ১ কাপ
ময়দা হাফ কাপ
খেজুরের গুড় / চিনি অথবা ব্রাউন সুগার (কম বেশি করা যাবে) ৩/৪ কাপ
মৌরি আস্ত (না দিলেও হবে) হাফ চা চামচ
লবন এক চিমটি
তেল ভাজার জন্য
তৈরি করার নিয়মঃ প্রথমে বাটিতে চালের গুঁড়া এবং ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর গুড়, চিনি অথবা ব্রাউন সুগার দিয়ে ভাল করে মাখুন। অল্প পরিমানে উষ্ণ গরম পানি দিয়ে কেক মিশ্রণ এর মতো মিশ্রণ তৈরি করুন। (মিশ্রণ টি ঘন হবে) মিশ্রণটি ২ ঘণ্টা ঢেকে রেখে দিন।
কড়াই বা প্যানে তেল দিয়ে গরম করুন। তেল পর্যাপ্ত গরম হলেই মিশ্রণ তেলে ছাড়ুন। একটি বড় গোল চামচ (আমি ডালের চামচ দিয়ে করেছি) নিয়ে মিশ্রণটি নেড়ে এক চামচ পরিমান মিশ্রণ তেলে ছাড়ুন। কয়েক সেকেন্ড এর মধ্যে পিঠাটি ফুলে উঠবে। ফুলে উঠলে পিঠাটি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তেল থেকে তুলে ফেলুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন তেলের পিঠা।















