Home উৎসব মেরা বা মুঠা ভাজা

মেরা বা মুঠা ভাজা

মেরা বা মুঠা ভাজা

রেসিপি ও ছবিঃ সায়মা সুলতানা

উপকরণঃ

পিঠা তৈরির উপকরণঃ চালের গুঁড়া ১ কেজি
পানি পরিমাণমতো
লবণ পরিমাণমতো
তেল (ভাজার জন্য) পরিমাণমতো
পেঁয়াজ কুচি পরিমাণমতো
কাঁচামরিচ কুচি পরিমাণমতো
হলুদ গুঁড়া পরিমাণমতো
ধনিয়া গুঁড়া পরিমাণমতো
লবণ স্বাদমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে একটি হাঁড়িতে পরিমাণমতো পানি দিয়ে ফুটিয়ে নিন। তারপর ফুটন্ত পানিতে চালের গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ রুটির কাইয়ের মতো করে ভালো করে মেখে একটি মসৃণ ডো বা বল তৈরি করে নিন। আরেকটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। তৈরি করা চালের বলগুলো খুব আলতোভাবে ফুটন্ত পানিতে ছেড়ে দিন। এভাবে ৭ থেকে ৮ মিনিট সেদ্ধ করার পর পানি ঝরিয়ে পিঠাগুলো তুলে নিন (খেয়াল রাখবেন যেন বেশি সেদ্ধ হয়ে গলে না যায়)

সেদ্ধ করা পিঠাগুলো স্বাভাবিক তাপমাত্রায় প্রায় ১ ঘণ্টা রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো পছন্দমতো আকারে কেটে বা টুকরো করে নিন। এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিন। এতে অল্প করে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালোভাবে ভেজে নিন। মসলা ভাজা হয়ে গেলে কেটে রাখা পিঠাগুলো প্যানে দিয়ে দিন এবং নেড়েচেড়ে একদম মুচমুচে ও ভাজা ভাজা করে নিন। তৈরি হয়ে গেল মেরা ভাজা।

Previous articleতন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি
Next articleতেলের পিঠা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here