Homeবিভিন্ন ধরণের খাবারঅন্যান্যটমেটো গারলিক সুপ উইথ ভেজিটেবল ডামপ্লিংস এন্ড শ্রিম্প বল

টমেটো গারলিক সুপ উইথ ভেজিটেবল ডামপ্লিংস এন্ড শ্রিম্প বল

টমেটো গারলিক সুপ উইথ ভেজিটেবল ডামপ্লিংস এন্ড শ্রিম্প বল

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ টমেটো (বড় সাইজ) ৩ টি
রসুন কোয়া ৬ টি
শ্রিম্প বল ৬ টি
ভেজিটেবল ডামপ্লিংস ৮ টি
অলিভ অয়েল পরিমাণ মতো
চিকেন স্টক ২ কাপ
লবণ স্বাদ মতো
রোজ মেরি গুঁড়া ১/২ চা চামচ
থাইম গুঁড়া ১/২ চা চামচ
লেমন যেস্ট সামান্য
গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো
আদা কুচি ১/২ চা চামচ
স্প্রিং অনিয়ন কুচি ২ টে চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে ঢাকনা যুক্ত পাত্রে পানি ছাড়া সামান্য লবণ দিয়ে টমেটো এবং রসুন দিয়ে চুলায় বসিয়ে দিন। টমেটো এবং রসুন সিদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে খোসা ফেলে দিন।

এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে বিচি এবং অন্যান্য শক্ত অংশ সরিয়ে ক্বাথ আলাদা করে নিন। তলা ভারী পাত্রে অলিভ অয়েল দিয়ে এতে স্প্রিং অনিয়ন, আদা কুচি এবং লেমন যেস্ট এবং হারবস গুঁড়া দিয়ে হাল্কা বাদামী করে ভেজে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এতে টমেটো এবং রসুনের ক্বাথ সাথে চিকেন স্টক দিয়ে মিডিয়াম হাই আঁচে বলক আসতে দিন। এতে শ্রিম্প বল এবং ভেজিটেবল ডামপ্লিংস দিয়ে দিন। বলক আসলে স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিন। শ্রিম্প বল এবং ডামপ্লিং সিদ্ধ হওয়া মাত্র চুলা থেকে নামিয়ে নিন অথবা বেশি সিদ্ধ হয়ে ডামপ্লিং খুলে যাবে। সারভিং বোলে নিয়ে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular