মরিচখোলা

মরিচখোলা

রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী

উপকরণঃ ইলিশ মাছের (বড় টুকরা) ৬ টুকরা
বড় ধরনের লাউ পাতা ৬ টি (ধুয়ে পানি শুকিয়ে নেয়া)
পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা ১ কাপ
রসুন বাটা ১ টে চামচ
লাল মরিচ বাটা ১০ টার মতো
লবণ পরিমাণ মতো
তেল পরিমাণ মতো
সুতা পরিমাণ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর একটি বাটিতে সুতো আর পাতা ছাড়া উপরের সব উপকরণগুলো নিয়ে এক সাথে মাখিয়ে রাখুন। এই মাখানো মিশ্রণ খুব ভাল করে মাছের সাথে মাখিয়ে নিন। আমি কাঁচা ভাব দূর করার জন্য এরপর কিছুক্ষণ পানি ছাড়া মাছটা মশলাসহ ভুনে নিয়েছি। এরপর একটি লাউ পাতা নিয়ে তার মাঝখানে একটু মশলা বিছিয়ে নিয়ে তার উপর এক টুকরা মশলা মাখানো মাছ দিয়ে আরও কিছু মশলা উপরে দিয়ে পাতা মুড়ে সুতা দিয়ে আটকিয়ে প্যানে রাখতে হবে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একই ভাবে সবগুলো মাছের টুকরাকে মশলাসহ লাউ পাতায় মুড়ে নিয়ে রান্না করার প্যানে রাখতে হবে। মশলার পাতিলটা ধুয়ে পানিসহ মাছের উপর ঢেলে দিতে হবে। প্যান চুলায় দিয়ে মাঝারী আঁচে ঢেকে রান্না করুন। কিছুক্ষণ মাছের টুকরাগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। ১০-১৫ মিনিট পর শুকিয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular