আপেলের আঁচার
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ সবুজ আপেল (টক স্বাদ আর খোসাসহ টুকরো করা) ৩টি
শুকনো কারি পাতা (গুঁড়া) ২ চা চামচ
মরিচ গুঁড়া পরিমাণ মতো
হলুদ গুঁড়া ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
সরিষা বাটা ২ চা চামচ
মৌরি গুঁড়া ২ চা চামচ
মেথি গুঁড়া ১ চা চামচ
কালিজিরা গুঁড়া ১/২ চা চামচ
পাঁচ ফোড়ন সামান্য
ভিনেগার ৩ টে চামচ
লবণ স্বাদ মতো
সরিষার তেল পরিমাণ মতো
তৈরি করার নিয়মঃ প্রথমে শুকনো পাত্রে সরিষার তেল দিয়ে এতে পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। সুগন্ধ বের হলে এতে ভিনেগার দিয়ে সাথে আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে কষিয়ে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার আপেলের টুকরো দিয়ে দিন সাথে বাকি মসলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিন। ভালোভাবে মসলার সাথে আপেলের টুকরো মিশিয়ে নিন। এবার ঢেকে দিন যেন আপেলের টুকরোগুলো নরম হয়। খেয়াল রাখতে হবে যেন একেবারে গলে না যায়। আপেল নরম হয়ে এলে ঢাকনা সরিয়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন এবং সংরক্ষণের জন্য রাখা পাত্রে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে আঁচারটি।
বিঃদ্রঃ দীর্ঘদিন রাখতে হলে ফ্রিজে রাখাই ভালো।কারণ আপেলে পানির পরিমাণ বেশি থাকে।
