Homeউৎসবচিকেন হরিয়ালি কাবাব

চিকেন হরিয়ালি কাবাব

চিকেন হরিয়ালি কাবাব

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

যে কোন ধরণের কাবাব শপের অন্যতম জনপ্রিয় একটি রেসিপি হল এই হরিয়ালি কাবাব। নান, পরোটা বা লুচির সাথে দারুন মানানসই এই কাবাব তৈরি পদ্ধতি ও খুব সহজ।

উপকরণঃ হাড় ছাড়া মুরগীর গোশত ১ কিলোগ্রাম
টক দই (ঘন) ২ টে চামচ
লেবুর রস ১ টে চামচ
লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদ মতো
গোল মরিচের গুঁড়া ১/২ চা চামচ
ঘি পরিমাণ মত

গ্রীন ম্যারিনেশন মসলাঃ ধনিয়া পাতা ১ কাপ
পুদিনা পাতা ১/২ কাপ
আদা কুচি ২ টে চামচ
রসুন কুচি ১ টে চামচ
কাঁচা মরিচ ২/৩ টি


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডার গ্রীন ম্যারিনেশনের সকল উপকরণগুলো রেখে খুব ভালো ভাবে ব্লেন্ড করে করুন। চেষ্টা করবেন পানি ছাড়া বা খুব সামান্য পানি দিয়ে ব্লেন্ড করতে। এবার হাড় ছাড়া গোশত নিয়ে কিউব করে কেটে নিন। এই গোশতের সাথে গ্রীন ম্যারিনেশন এবং ঘি বাদে বাকি সকল উপকরণগুলো বাটিতে মিশিয়ে নিন। তারপর হাতের সাহায্যে গোশতে মিশ্রণ লাগিয়ে ও কাঠিতে ঢুকিয়ে ২ ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে ২ ঘন্টা ফ্রিজে রাখুন। ২ ঘন্টা পর ফ্রিজ থেকে গোশত বের করে চিকেন রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করুন।

এবার গ্রিল প্যানে ঘি লাগিয়ে গরম করে গোশত দিয়ে উলটে পালটে ভালো করে ভেজে নিন। ওভেনে গ্রিল করতে হলে ৪০০ ডিগ্রী ফারেনহাইটে প্রি-হিট করা ওভেনে গোশত রেখে ঘি ব্রাশ করুন। প্রতি পাশ ১৫ মিনিট করে বেক করে পুনরায় ১০ মিনিট এর জন্য গ্রিল অপশনে দিয়ে গ্রিল করে নিলেই তৈরি মজাদার চিকেন হরিয়ালি কাবাব।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular