Home বিভিন্ন ধরণের খাবার রুই মাছ দিয়ে পেঁপের ঝোল

রুই মাছ দিয়ে পেঁপের ঝোল

রুই মাছ দিয়ে পেঁপের ঝোল

রেসিপি ও ছবিঃ নুরুন নাহার

উপকরণঃ রুই মাছের টুকরা ৭-৮ টি
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
পেঁয়াজ কুঁচি ১ কাপ
পেঁয়াজ বাটা ১ টে চামচ
কাঁচা পেঁপে ১ টি কিউব করে কাটা
কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে নেওয়া
ধনেপাতা কুঁচি আধ কাপ
তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ প্রথমে মাছের টুকরোগুলো সামান্য হলুদ গুঁড়া, লবণ আর মরিচ গুঁড়া দিয়ে আধ ঘণ্টা মেখে রেখে কম তেলে ভেজে পাশে রাখুন। তারপর একই তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে কড়া করে ভেজে তার মধ্যে পেঁয়াজ বাটা আর সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে মশলা কষিয়ে নিন। এর মধ্যে পেঁপের টুকরো দিয়ে কম আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করুন। পেঁপে প্রায় সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে খানিকক্ষণ রান্না করে মরিচগুলো দিয়ে দিন সামান্য ঝোল রেখে নামিয়ে ফেলুন। উপরে ধনেপাতা কুঁচি ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Previous articleচিকেন হরিয়ালি কাবাব
Next articleগাজরের ক্ষীর
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here