কিমা বেগুনি

কিমা বেগুনি

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ ভোমা বেগুন (বড় আকারের গোল বেগুন) ১ টি
মুরগির কিমা ১ কাপ
টেম্পুরা ফ্লাওয়ার ১ কাপ
সরিষার তেল ২ টে চামচ (কিমা কষানোর জন্য)
সরিষার তেল (ডুবো তেলে ভাজার জন্য) পরিমাণমতো
পানি (ব্যাটার তৈরি করার জন্য) প্রয়োজনমতো

পুর ও মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ কুচি ½ কাপ
কাঁচামরিচ কুচি ৩ টি
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
সয়াসস ১ টে চামচ
মাংসের মসলা ১ চা চামচ
লবণ স্বাদমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে প্যানে ২ টে চামচ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ কিছুটা ভাজা হলে মুরগির কিমা যোগ করে মাঝারি আঁচে ৫ মিনিট ভেজে নিন। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, সয়াসস, মাংসের মসলা ও স্বাদমতো লবণ দিয়ে কিমা ভালোভাবে কষিয়ে নিন। কোনো পানি না রেখে কিমা পুরোপুরি সেদ্ধ ও শুকনো ঝরঝরে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


বড় গোল বেগুনটি ভালো করে ধুয়ে সামান্য মোটা চাকা চাকা করে কেটে নিন। প্রতিটি চাকার মাঝখান থেকে ছুরি দিয়ে আলতো করে এমনভাবে চিরে দিন যেন একপাশ জোড়া থাকে এবং ভেতরে একটি পকেটের মতো তৈরি হয়। এভাবে বেগুনের সবকটি টুকরা কেটে পকেট বানিয়ে নিন।

টেম্পুরা ফ্লাওয়ারের সাথে পরিমাণমতো পানি মিশিয়ে মাঝারি ঘনত্বের একটি মসৃণ ব্যাটার তৈরি করে রাখুন। আগে থেকে রান্না করে রাখা ঠান্ডা চিকেন কিমা আলতো হাতে বেগুনের কাটা পকেটের ভেতরে ভালোভাবে চেপে চেপে পুর হিসেবে ভরে দিন। কড়াইতে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে গরম করে নিন। বেগুনের পুরের দিকের খোলা অংশটি আঙুল দিয়ে সামান্য চেপে ধরে ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম সরিষার তেল ছেড়ে দিন। যেহেতু বেগুনগুলো মোটা এবং ভেতরে পুর আছে, তাই চুলার আঁচ মাঝারি-কম রেখে সময় নিয়ে উল্টে-পাল্টে মচমচে ও সোনালী করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের কিমা বেগুনি।

Previous articleক্যাবেজ রোল
Next articleগোল্ডেন অনিয়ন রিং
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here