Home বিভিন্ন ধরণের খাবার নাস্তা গোল্ডেন অনিয়ন রিং

গোল্ডেন অনিয়ন রিং

গোল্ডেন অনিয়ন রিং

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ পেঁয়াজ (বড় আকার) ১ টি
সরিষার তেল (ডুবো তেলে ভাজার জন্য) পরিমাণমতো

ব্যাটারের উপকরণঃ বেসন ½ কাপ
ময়দা ১ টে চামচ
আদা পেস্ট – রসুন পেস্ট ১ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
মাংসের মসলা ১ চা চামচ
বেকিং সোডা (এক-চতুর্থাংশ চা চামচ) ¼ চা চামচ
লবণ ½ চা চামচ
পানি (মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরির জন্য) পরিমাণমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে বাটিতে বেসন, ময়দা, আদা পেস্ট – রসুন পেস্ট, মরিচ গুঁড়া, মাংসের মসলা, বেকিং সোডা ও লবণ একসাথে মিশিয়ে নিন। তারপর পরিমাণমতো পানি অল্প অল্প করে যোগ করে ঠিক বেগুনি ভাজার ব্যাটারের মতো মাঝারি ঘনত্বের একটি মসৃণ ব্যাটার বানিয়ে নিন। ব্যাটারটি ঢাকনা দিয়ে ৩০ মিনিট আলাদা রেখে দিন (এতে মিশ্রণটি খুব ভালোভাবে সেট হয় এবং কোটিং নিখুঁত হয়)। বড় পেঁয়াজের খোসা ছাড়িয়ে চাকা চাকা (গোল গোল) করে কেটে নিন। কেটে রাখা চাকাগুলো থেকে আঙুল দিয়ে চেপে আস্তে আস্তে একটির পর একটি রিং (বলয়) আলাদা করে খুলে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। সরিষার তেল গরম হলে পেঁয়াজের রিংগুলো এক এক করে তৈরি করে রাখা ব্যাটারে ভালো করে ডুবিয়ে গরম সরিষার তেল ছেড়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে সময় নিয়ে উল্টে-পাল্টে দুই পাশ সোনালী ও মচমচে করে ভেজে তুলুন। ভাজা হলে সরিষার তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের গোল্ডেন অনিয়ন রিং।

Previous articleকিমা বেগুনি
Next articleআলুর চপ
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here