Home উৎসব এঁচোড় চিংড়ি

এঁচোড় চিংড়ি

এঁচোড় চিংড়ি

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

কাঁচা কাঁঠাল বা এঁচোড় এর সাথে চিংড়ি দিয়ে ভুনা সারা বাংলার মানুষের অন্যতম প্রিয় একটি তরকারী যা কিনা বাঙ্গালীর ঐতিহ্যের সাথে মিশে আছে।

উপকরণঃ কাঁচা কাঁঠাল ৫০০ গ্রাম
চিংড়ি ১ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
পাঁচ ফোড়ন ২ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
শুকনো মরিচ গুঁড়া স্বাদ মতো
লবণ স্বাদ মতো
ধনিয়া গুঁড়া ২ টে চামচ
জিরা গুঁড়া (ভাজা) ১ চা চামচ
গরম মসলা গুঁড়া ১ টে চামচ
লেবু পাতা ২ টি
রসুন থেঁতো ২ টি
আদা বাটারসুন বাটা ১ টে চামচ
শুকনো মরিচ ভাজা ১ টি
তেজপাতা ১ টি
বাদাম – কিশমিশ ১ টে চামচ
সরিষা তেল পরিমাণ মতো

তৈরি করার নিয়মঃ প্রথমে কাঁচা কাঁঠালের চামড়া ছারিয়ে নিয়ে, ধুয়ে কোষ, বিচি সব টুকরো করে নিন। তারপর পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে কাঁঠাল সিদ্ধ করুন।

এবার চুলায় কড়াই বা পাতিল দিয়ে এতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে গরম হলে এতে হলুদ গুঁড়ামরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটারসুন বাটা, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, লবণ দিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নিন। ঐ পাত্রে আরও কিছু সরিষা তেল দিয়ে এতে পাঁচ ফোড়ন দিয়ে দিন। ২/৩ মিনিট পর এর মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন থেঁতো দিয়ে সোনালী করে ভেজে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার এতে শুকনো মরিচ, তেজপাতা, বাদাম, কিশমিশ ও লেবু পাতা দিয়ে ভেজে নিন। তারপর কাঁচা কাঁঠাল যোগ করুন এবং সামান্য পানিসহ বাকি মসলা দিয়ে দিন। খুব ভালো ভাবে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে চিংড়ি দিয়ে দিন এবং পানি শুকিয়ে ভাজা ভাজা করে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এঁচোড় চিংড়ি।

Previous articleকালো রূপচাঁদা মাছ ভাজি
Next articleট্রেস লেচেস কেক
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here