Home উৎসব চিকেন তেহারি

চিকেন তেহারি

চিকেন তেহারি

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ মুরগির মাংস ১ ½ কেজি (ছোট টুকরা করে কাটা)
পোলাও বা বাসমতি চাল ১ কেজি
সরিষার তেল ¼ কাপ
সয়াবিন তেল (মুরগি রান্নার জন্য) ¼ কাপ
ঘি ২ টে চামচ
পানি (চাল ফুটন্ত গরম, সেদ্ধ করার জন্য) ১৫ কাপ
লবণ স্বাদমতো

মাংস রান্নার মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
বিরিয়ানি মসলা / তেহারি মসলা ৩ টে চামচ
টক দই ৪ টে চামচ
মরিচ গুঁড়া ১ ½ টে চামচ
ধনেপাতা বাটা ১ টে চামচ
পুদিনা পাতা বাটা ½ টে চামচ
কাঁচামরিচ বাটা ১ টে চামচ

চাল ফোঁড়নের উপকরণঃ এলাচ ৩ টি
দারচিনি ১ টি
কাঁচামরিচ (আস্ত, স্বাদ ও সুবাসের জন্য) ৮–১০ টি

রান্না করার নিয়মঃ প্রথমে চাল ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন (বাসমতি চাল হলে ৪০ মিনিট এবং পোলাওয়ের চাল হলে ২০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে)। কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। তাতে আদা বাটা, রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। টক দই, টমেটো, বিরিয়ানি/তেহারি মসলা, মরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষাতে থাকুন। মসলা থেকে তেল ভেসে উঠলে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


মাংস ভালোভাবে কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ঝোল শুকিয়ে মাখামাখা ভুনা হয়ে মাংস সেদ্ধ এলে নামানোর আগে ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা ও কাঁচামরিচ বাটা মিশিয়ে চুলা বন্ধ করে দিন। একটি বড় হাঁড়িতে সরিষার তেল গরম করে এলাচ ও দারচিনি ফোড়ন দিন। পানি ঝরিয়ে রাখা চাল ঢেলে দিন এবং মাঝারি আঁচে ৭–৮ মিনিট নেড়ে নেড়ে কষাতে থাকুন। চাল সুন্দর ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে গরম করে রাখা ফুটন্ত পানি ও স্বাদমতো লবণ দিয়ে দিন।

পানি ফুটে ওঠার পর প্রায় ১০ মিনিট অপেক্ষা করুন। চাল যখন প্রায় ৮০ ভাগ সেদ্ধ হয়ে আসবে, তখন রান্না করা মুরগির মাংসের ভুনা ও আস্ত কাঁচামরিচগুলো চালের সাথে আলতো হাতে মিশিয়ে দিন (সাবধানে মেশাতে হবে যেন চালের দানা ভেঙে না যায়)। হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে ভালো করে আটকে মাঝারি-কম আঁচে প্রায় ২৫ মিনিট দমে রাখুন। নামানোর ঠিক আগে উপর দিয়ে খাঁটি ঘি ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল ধোঁয়া ওঠা ঝরঝরে ও সুবাসিত চিকেন তেহারি।

Previous articleচিকেন টাকোস
Next articleএঁচোড় চিংড়ি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here