ডাল মাখনি
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ মুগ, মসুর ও বুটের ডাল ১ ½ কাপ (সব মিলিয়ে দেড় কাপ ও সারারাত ভিজিয়ে রেখে সেদ্ধ করা)
পেঁয়াজ কুচি (আধা কাপ) ½ কাপ
টমেটো কুচি ৩ টি
কাঁচামরিচ ৩–৪ টি
গাওয়া ঘি বা বাটার ৩ টে চামচ
লবণ পরিমাণমতো
মসলাঃ আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
শুকনা মরিচ গুঁড়া ১ টে চামচ
হলুদ গুঁড়া ½ চা চামচ
জিরা গুঁড়া ½ চা চামচ
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
পরিবেশনের উপকরণঃ ধনেপাতা কুচি পরিমাণমতো
পেঁয়াজ বেরেস্তা (ঐচ্ছিক) পরিমাণমতো
রান্না করার নিয়মঃ প্রথমে কড়াইতে ঘি বা বাটার গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। চুলার মাঝারি আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা লালচে বা সোনালী করে ভেজে নিন। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন যতক্ষণ না টমেটো একদম গলে নরম হয়ে যায়।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
টমেটো গলে এলে সামান্য পানি যোগ করুন। তারপর একে একে আদা-রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল বা বাটার ভেসে উঠলে আধা কাপ গরম পানির সাথে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ও কাঁচামরিচ দিয়ে দিন। হালকা আঁচে ১০-১২ মিনিট অনবরত নেড়ে রান্না করতে থাকুন যেন ডাল মসলার সাথে মিশে বেশ ঘন ও মাখামাখা হয়ে আসে। সবশেষে ওপরে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন।ডাল সুন্দর মাখামাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে ঢেলে ওপর থেকে ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন।














