বোরহানি
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ টক দই ৫০০ গ্রাম
কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
আদা বাটা ১/৪ চা চামচ
পুদিনা পাতা বাটা ২ চা চামচ
ধনেপাতা বাটা ১/২ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
সাদা গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
সাদা সরিষা বাটা ১ চা চামচ
বিট লবণ স্বাদ মতো
চিনি স্বাদ মতো
সাধারণ লবণ স্বাদ মতো
পানি ১/৪ কাপ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডারে টক দই, পানি, বাটা মসলা ও গুঁড়া মসলাসহ ওপরের সব উপকরণ একসাথে নিন। ব্লেন্ডারের ঢাকনা বন্ধ করে মিশ্রণটি পুরোপুরি মসৃণ হওয়া পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করুন। ব্লেন্ড করা হয়ে গেলে বোরহানি একটি জগে ঢেলে ফ্রিজে রেখে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।











