বেগুন ভাজা

বেগুন ভাজা

বেগুন ভাজা

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ বেগুন (গোল) ২টির স্লাইস
পেঁয়াজ কুচি বা রিং করে কাটা ১ কাপ
কাঁচা মরিচ (মাঝখান থেকে ফালি করা) ৩-৪টি
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
আদা বাটা বা রস ১ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
লবণ স্বাদ মতো
তেল ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে গোল বেগুন দুটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মোটা বা চাকা চাকা করে কেটে নিন। তারপর ছোট বাটিতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা, লেবুর রস এবং স্বাদমতো লবণ একসাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মশলার মিশ্রণটি বেগুনের স্লাইসগুলোর দুই পিঠেই হাত দিয়ে আলতো করে ভালোমতো মাখিয়ে নিন। মশলা ভালোভাবে ঢোকার জন্য এভাবে ১ ঘণ্টা মেরিনেট হতে রেখে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করুন। তেল গরম হলে প্রথমে রিং করে কাটা পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলো দিয়ে দিন। হালকা বাদামি বা বেরেস্তার মতো রঙ ধারণ করলে তেল ছেঁকে এগুলোকে একটি পাত্রে আলাদা করে তুলে রাখুন।

একই তেলের মধ্যে মেরিনেট করে রাখা বেগুনের স্লাইসগুলো আলতো করে ছেড়ে দিন। চুলার আঁচ মাঝারি থেকে কিছুটা কমিয়ে রেখে বেগুনের দুই পিঠ উল্টেপাল্টে ভালো করে ভাজুন, যতক্ষণ না বেগুন ভেতর থেকে নরম হয়ে ওপরে সুন্দর গাঢ় বাদামি ও মচমচে রঙ ধারণ করে।

বেগুন ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে প্লেটে তুলে নিন। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা মরিচ ওপর থেকে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় ও গরম গরম বেগুন ভাজা।

Previous articleপ্রুন শেক
Next articleবোরহানি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here