পেঁপের জুস
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
আমরা সবসময় শুধু চিনি অথবা গুড় দিয়ে পেঁপের জুস করে থাকি কিন্তু এবার আমি আমার বিট লবণের টুইষ্ট দিয়ে বানিয়ে ফেললাম মজার এই জুস।
উপকরণঃ পেঁপে (ছিঁলে টুকরো করা) ১ কাপ
পানি ১ কাপ
বিট লবণ ১/২ চা চামচ
পানি ৩-৪ কাপ
কিছু বরফের টুকরো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে পেঁপে ছিঁলে টুকরো করে নিন। এবার একটি ব্লেন্ডারের জারে উপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্যাস হয়ে গেল আমাদের দারুণ মজার এবং রিফ্রেশিং জুস বিট লবণের স্বাদে পেঁপের জুস। এই উপকরণ দিয়ে আমার ২ গ্লাস জুস হয়েছে। এবার একটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

