Homeবিভিন্ন ধরণের খাবারনাস্তাভ্যানিলা চকলেট কাপ কেক

ভ্যানিলা চকলেট কাপ কেক

ভ্যানিলা চকলেট কাপ কেক

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণ: বাটার ১/৪ কাপ
লবণ এক চিমটি
তরল দুধ ১/৮ গ্রাম
চিনি ১/৮ কাপ
ময়দা ১/২ কাপ এবং ১/২ টে চামচ
ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
ডিম ৩ টি
বেকিং পাউডার ১/২ চা চামচ
বেকিং সোডা ১/৮ চা চামচ
ককো পাউডার ১ চা চামচ
ডিমের সাদা অংশের জন্য ১/৪ কাপ

তৈরি করার নিয়মঃ প্রথমে চুলায় হাড়িতে পানি গরম করুন। তারপর বড় একটা হিট প্রফ বোলে বাটার, চিনি, লবণ, দুধ দিয়ে হাড়ির উপর বসিয়ে গলিয়ে নিন। খেয়াল রাখবেন যেন অনেক বেশী গরম হয়ে না যায়। চিনি গলে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে ছাকনী দিয়ে ছেঁকে একে একে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

এবার ডিমগুলো কুসুম আর সাদা অংশ আলাদা করে নিন। কুসুমগুলো ময়দার সাথে মিশিয়ে নিন এবং অন্যদিকে ডিমের সাদা অংশের সাথে ১/৪ কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে বিট করে ক্রিমের মতো করে নিন। এরপর এই সাদা ক্রিম অর্ধেক করে করে ময়দার মিশ্রণে মিশিয়ে নিন খেয়াল রাখবেন বেশি মিশানো যেন না হয়। এখান থেকে ১/২ কাপ মতো মিক্স আলাদা নিয়ে তাতে ১ চা চামচ ককো পাউডার মিশিয়ে নিন।এরপর কোন জিপলক ব্যাগে ভঁরে ছোট ছিদ্র করে রেখে দিন। চাইলে এটা স্কিপও করতে পারেন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


কাপ কেক মোল্ডে পরিমাণ মতো ব্যাটার দিয়ে হালকা ট্যাভ করে সমান করে দিন যেন কেকের ভিতর কোন বাতাস থাকলে বের হয়ে যায়। তারপর ককো পাউডারের মিশ্রণ থেকে উপরে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করুন। হয়ে গেলে একটা তুথপিক ঢুকিয়ে চেক করে নিন। তুথপিক পরিষ্কার হয়ে বের হলে কেক তৈরি।

নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন। এয়ার টাইড বক্সে ভরে নরমাল ফ্রিজে রাখতে পারবেন অনেকদিন। চুলায় করলে একিই ভাবে বড় হাঁড়িতে নিচে লবণ বা বালি অথবা স্টেন বসিয়ে তার উপর কাপ কেকের মোল্ড বসিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে বেক করুন। সময় একিই বা কম বেশী লাগতে পারে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular