ধুন্দল ভর্তা

ধুন্দল ভর্তা

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ধুন্দল (খোসা ফেলে চৌকো করে কাটা) ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি আধা কাপ
রসুন (দেশি ও ছেচে নেওয়া) ৩/৪ কোয়া
শুকনো মরিচ (টেলে নেওয়া) ৫/৬ টা
ধনে পাতা কুচি পরিমাণ মতো
লবণ
সরিষার তেল ১ টে চামুচ

রান্না করার নিয়মঃ প্রথমে ধুন্দুল প্যানে নিয়ে সামান্য পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে সেদ্ধ করে নিন। ধুন্দুল হাফ সেদ্ধ হয়ে গেলে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিন। আমি পানি শুকিয়ে নিয়েছি চুলার আঁচ কমিয়ে নিয়েছি। পানি শুকিয়ে গেলে বাটিতে তুলে নিন। তারপর বাকি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে ভর্তা তৈরি করে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Previous articleমাটন ডাকবাংলো
Next articleপটাটো নাগেটস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here