মাসালা রাজমা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ রাজমা (সারারাত পানিতে ভিজিয়ে রাখা) ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি (বড় সাইজ) ২ টি
টমেটো পিউরি ২ টে চামচ
কাঁচামরিচ ২–৩ টি
তেজপাতা ১ টি
তেল বা গাওয়া ঘি ২ টে চামচ
লবণ স্বাদমতো
চিনি ১ চিমটি
মসলাপাতির উপকরণঃ আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ½ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
সাজানোর উপকরণঃ ধনেপাতা কুচি পরিমাণমতো
রান্না করার নিয়মঃ প্রথমে সারারাত পানিতে ভিজিয়ে রাখা রাজমা ভালো করে ধুয়ে পরিষ্কার পানি ঝরিয়ে নিন। প্রেসার কুকারে বা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে রাখা রাজমা, ১ টি তেজপাতা, সামান্য হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে রাজমা একদম নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
কড়াইতে তেল বা গাওয়া ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। চুলার মাঝারি আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ নরম ও হালকা লালচে/সোনালী রঙ করে ভেজে নিন। টমেটো পিউরি, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে দিন। সামান্য পানি ছিটিয়ে কড়াইতে দেওয়া সব মসলা ভালো করে নেড়েচেড়ে তেলের ওপর কষাতে থাকুন।
মসলা খুব ভালো করে কষিয়ে তেল ভেসে উঠলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা পানি সমেত ঢেলে দিন। এবার স্বাদ পরখ করে প্রয়োজনমতো লবণ, ১ চিমটি চিনি এবং প্রয়োজন অনুযায়ী সামান্য পানি যোগ করুন। ঝোল ফুটে উঠলে চুলার আঁচ মাঝারি-কম করে দিন। ঝোল কমে রাজমার সাথে গাঢ় ও মাখামাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের মাসালা রাজমা। পরিবেশন পাত্রে ঢেলে ওপর থেকে তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।














