ঢোকলা

ঢোকলা

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ বেসন ১ ও ১/২ কাপ
টক দই ১ কাপ
তেল ৩ টে চামচ
চিনি ১ টে চামচ
লবণ ১ চা চামচ
ইস্ট ১ টে চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
পানি (কুসুম গরম) পরিমাণ মতো

বাগার/ফোড়ন দেয়ার উপকরণঃ তেল ২ টে চামচ
কারি পাতা (স্বাদ অনুযায়ী, কারি পাতার ফ্লেভার অনেক শক্র হবে)
আস্ত জিরা (স্বাদ অনুযায়ী)
আস্ত সরিষা (স্বাদ অনুযায়ী)
কাঁচামরিচ কুচি (স্বাদ অনুযায়ী ও না দিলেও চলবে)
চিনি ২ টে চামচ
লবণ স্বাদ অনুযায়ী
পানি ১/২ কাপ

আরও নিয়েছিঃ গার্নিশিং এর জন্য এক মুঠ কোরানো নারকেল (না দিলেও চলবে)


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ একটি বোলে বেসন চেঁলে নিয়ে উপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজন হলে পানি দিন। খেয়াল রাখবেন বেশি পাতলা অথবা বেশি ঘন না হয়। কেকের ব্যাটারের মতো ব্যাটার তৈরী করুনট। এবার এই ব্যাটার ঢেকে ৩০-৪০ মিনিট রাখুন।

ঢোকলা তৈরী করার নিয়মঃ ঢোকলা মাইক্রোওয়েভ ও চুলায় তৈরি করা যাবে। নিম্নে দেওয়া হয়েছে।

মাইক্রোওয়েভে তৈরি করার নিয়মঃ প্রথমে ওভেন প্রুফ বাটি নিয়ে এর চারপাশে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। খেয়াল রাখুন, ব্যাটার বাটির অর্ধেক অথবা একটু বেশি ঢালতে হবে। কারণ রান্নার সময় এটি ফুলে উঠবে।

এবার বাটিটা মাইক্রোওয়েভ ঘুকিয়ে দিয়ে বেশি মাত্রায় ৪ মিনিট বেক করুন। তারপর আবার ৪ মিনিট। তারপর আবার ২ মিনিট। মোট ১০ মিনিট বেক করতে হবে। খেয়াল রাখবেন, কখনোই একসঙ্গে ১০ মিনিট গরম করবেন না। ১০মিনিট পর একটি টুথপিক ঢুকিয়ে দেখবেন যদি গায়ে লেগে থাকে তাহলে আরও ২-৩ মিনিট বেক করবেন। হয়ে গেলে ঢোকলা নামিয়ে নিন।

চুলায় তৈরি করার নিয়মঃ স্টিলের বাটি নিয়ে এর চারপাশে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। খেয়াল রাখুন, ব্যাটার বাটির অর্ধেক অথবা একটু বেশি ঢালতে হবে। কারণ রান্নার সময় এটি ফুলে উঠবে।

এবার স্টীমার অথবা পাতিলে স্টেন্ড বসিয়ে অর্ধেক পানি দিয়ে এর উপর বাটিটা বসিয়ে দিয়ে ঢেকে দিন পুডিং এর মতো করে। ৩০ মিনিট পরে ঢাকনা খুলে একটি টুথপিক দিয়ে দেখতে হবে। যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আরও ৫ মিনিট ভাপে রাখুন। হয়ে গেলে ঢোকলা নামিয়ে নিন।

বাগার দেয়ার নিয়মঃ একটি ফ্রাইপ্যানে তেল গরম করে জিরা, সরিষা, কারি পাতা একটু ভেজে নিন। তারপর পানি দিয়ে এতে লবণ, চিনি, কাঁচামরিচ কুচি দিয়ে বাবল আসলে সরাসরি নামিয়ে রাখা ঢোকলার উপর ঢেলে দিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। যাতে এই বাগারটি ঢোকলার ভিতর ভালো ভাবে চুষে নিবে। একটি সার্ভিং ডিশ ঢেলে উপরে কোরানো নারিকেল ছিটিয়ে টুকরা টুকরা করে কেটে পরিবেশন করুন দারুণ মজার এই ইন্ডিয়ান গুজরাটি ডিশ ঢোকলা।

নোটসঃ নরমালি এই ঢোকলা বানাতে ইনু ফ্রুটস সল্ট ব্যবহার করা হয়। কিন্তু আমাদের কাছে এই সল্ট ছিল না। তাই ইস্ট এবং বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে এবং আমরা সফল হয়েছি, নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছেন ঢোকলা খুব সুন্দর ফ্লাপি হয়েছে।

 

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular