ডিম ভর্তা

ডিম ভর্তা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ ডিম (সেদ্ধ করা) ২ টি
পেঁয়াজ কুচি (ভেজে নেওয়া) ২ টি
শুকনা মরিচ (ভেজে নেওয়া) ২ টি
ধনেপাতা কুচি ১ টে চামচ
সরিষার তেল ১ চা চামচ
লবণ স্বাদমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে ডিম দুটি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো সেদ্ধ ডিম হাত দিয়ে ভেঙে বা চটকে নিন। একটি পাত্রে ভাজা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ডলে গুঁড়া করে নিন। এবার ভেজে রাখা পেঁয়াজ দিয়ে মরিচ ও লবণের সাথে ভালো করে মেখে নিন। এরপর আগে থেকে চটকে রাখা ডিম যোগ করে সব উপকরণ একসাথে আলতো করে মেখে নিন। সবশেষে তাজা ধনেপাতা কুচি ও খাঁটি সরিষার তেল ছড়িয়ে আরও একবার ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভর্তা। তৈরি হয়ে গেল চাটপাটা ও রুচিকর ডিম ভর্তা। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে গরম-গরম পরিবেশন করুন ঝটপট তৈরি হওয়া এই চমৎকার পদটি।

Previous articleছড়ার বাগারি ভর্তা
Next articleআলুর দম
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here