Home বিভিন্ন ধরণের খাবার নাস্তা টোস্টেড ক্রিম ক্লাব স্যান্ডউইচ

টোস্টেড ক্রিম ক্লাব স্যান্ডউইচ

টোস্টেড ক্রিম ক্লাব স্যান্ডউইচ

রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন

উপকরণঃ

স্যান্ডউইচ ও ফিলিংয়ের উপকরণঃ পাউরুটি ৬ পিস
সবজি কুচি (গাজর, ক্যাপসিকাম, সুইট কর্ন ও টমেটো) ১ কাপ
ডিম ২ টি
মেয়োনিজ ৪ টে চামচ
ক্রিম ২ (ঐচ্ছিক) টে চামচ
টমেটো কেচাপ ১ টে চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
কুটির চিজ (কটেজ চিজ/গ্রেট করা) ৪ টে চামচ
চেডার চিজ স্লাইস ২ টি
অলিভ অয়েল ২ টে চামচ
বাটার ২ টে চামচ
লবণ (চিজ ও সসে লবণ থাকে, তাই লবণ ব্যবহারে সতর্ক থাকুন) স্বাদ অনুযায়ী

তৈরি করার নিয়মঃ একটি ফ্রাইপ্যান চুলায় দিয়ে সামান্য অলিভ অয়েল গরম করে নিন। প্যানে ডিম ভেঙে দিয়ে হালকা নেড়েচেড়ে স্ক্র্যাম্বল (ঝুরি) করে নিন। তারপর এতে কাটা সবজি ও গ্রেট করা কুটির চিজ একে একে যোগ করুন। সাথে গোলমরিচ গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে দিন। সবজি ও ডিম হালকা নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এতে মেয়োনিজ, ক্রিম ও টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। পাউরুটির টুকরোগুলোর চারপাশের শক্ত বাদামী অংশ কেটে ফেলে দিন। একটি পাউরুটির ওপর ২–৩ টে চামচ প্রস্তুত করা ক্রিম-সবজির মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন। তার ওপর আরেকটি পাউরুটি রাখুন।

এই দ্বিতীয় পাউরুটির ওপর আবার খানিকটা মিশ্রণ ছড়িয়ে তার ওপর ১ টি চেডার চিজের স্লাইস বসিয়ে দিন। ওপর থেকে তৃতীয় পাউরুটিটি বসিয়ে হাত দিয়ে হালকা চেপে দিন (একই উপায়ে বাকি ৩ টি পাউরুটি দিয়ে অন্য স্যান্ডউইচটি তৈরি করে নিন)।

অন্য একটি প্যান চুলায় গরম করে তাতে ১ চা চামচ বাটার গলিয়ে নিন। তৈরি করা ক্লাব স্যান্ডউইচটি প্যানে রেখে কয়েক সেকেন্ড হালকা বাদামী ও মচমচে হওয়া পর্যন্ত টোস্ট করে নিন। স্যান্ডউইচটি উল্টে দিয়ে প্যানে আরও সামান্য বাটার দিয়ে অপর পাশটিও একইভাবে টোস্ট করে নিন। তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের দারুণ ক্রিমি ও মচমচে টোস্টেড ক্রিম ক্লাব স্যান্ডউইচ।

Previous articleমাসালা চা
Next articleআলুর পাকোড়া
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here