মাসালা চা
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ পানি ২ কাপ
লবঙ্গ ৩-৫টি
দারুচিনি ১ টুকরো
এলাচ ২-৩টি
চিনি ১/৪ কাপ (বা স্বাদমতো)
তরল দুধ ১ কাপ
চা পাতা (ব্ল্যাক টি) ২ টে চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে সসপ্যানে পানি নিয়ে তাতে লবঙ্গ, দারুচিনি ও এলাচ দিয়ে জাল দিন। তারপর পানি ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করুন। এতে মশলার সুঘ্রাণ পানির সাথে ভালোভাবে মিশে যাবে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার এতে চিনি ও দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ফুটে ওঠার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গরম করুন। এ সময় সাবধান থাকবেন। দুধ যেন উপচে না পড়ে। চা পাতা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিন। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট এভাবেই রাখুন। এতে চা পাতার লিকার এবং মশলার ঘ্রাণ পুরোপুরি বের হয়ে আসবে। সবশেষে ছাঁকনি দিয়ে ছেঁকে মশলা, চিনি ও চা পাতা আলাদা করে নিন। গরম গরম কাপে ঢেলে পরিবেশন করুন।










