আলুর পাকোড়া
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ আলু (মাঝারি আকার) ২ টি
পেঁয়াজ ১ টি (কুচানো)
কাঁচামরিচ কুচি ২ টি
ধনেপাতা কুচি ১ টে চামচ
লবণ (আলু ভেজানো ও ব্যাটারের জন্য) স্বাদমতো
সরিষার তেল (ডুবো তেলে ভাজার জন্য) পরিমাণমতো
পানি (প্রয়োজন হলে) খুব সামান্য
বাইন্ডিং ও মসলাপাতির উপকরণঃ বেসন ৩ টে চামচ
চালের গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ½ চা চামচ
ভাজা জিরা গুঁড়া ½ চা চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলু ভাজির মতো চিকন ও কুচি কুচি করে কেটে নিন। তারপর কুচানো আলু ১ চা চামচ লবণ দিয়ে মেখে অন্তত ১ ঘণ্টা আলাদা রেখে দিন (লবণ মেখে রাখলে আলুর অতিরিক্ত পানি বের হয়ে আলু নরম হবে)। ১ ঘণ্টা পর আলু পানি দিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে শুকনো করে পাত্রে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
পানি ঝরানো আলুর সাথে কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লাল মরিচ গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া দিয়ে দিন। এতে বেসন, চালের গুঁড়া ও স্বাদমতো সামান্য লবণ যোগ করুন। সব উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিন। প্রয়োজন হলে অতি সামান্য পানির ছিটা দিতে পারেন। যেন মিশ্রণটি আঁঠালো হয়ে একসাথে জমাট বাঁধে।
কড়াইতে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। সরিষার তেল গরম হলে আলুর মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে চ্যাপ্টা পাকোড়ার আকারে তৈরি করে তেলে ছাড়ুন। চুলার মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ উল্টে সোনালী ও মচমচে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে তুলুন। সরিষার তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। তৈরি হয়ে গেল ধোঁয়া ওঠা মচমচে কুচানো আলুর পাকোড়া। টমেটো সস, তেঁতুলের চাটনি এবং শসা-পেঁয়াজের সালাদের সাথে গরম-গরম বিকালের নাশতায় পরিবেশন করুন।















