সাবুদানার পায়েস

সাবুদানার পায়েস

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ দুধ ২ লিটার
চিনি ১ কাপ (মিষ্টি কম বেশি দিতে পারেন)
এলাচ গুঁড়া ১ চা চামুচ
দারুচিনি ১ টুকরা
সাবুদানা ১ কাপ (৫/৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন)
গোলাপ জল সামান্য (কয়েক ফোটা)
মাওয়া হাফ কাপ
ঘি ১ টে চামুচ
কিসমিস (পানিতে ভিজিয়ে রাখতে হবে)
পেস্তা ও কাঠ বাদাম কুচি ২ টে চামুচ

মাওয়া করার উপকরণঃ গুঁড়া দুধ ৪ টে চামুচ
ঘি ১ টে চামুচ
চিনি (গুঁড়া করা) ১ টে চামুচ
কেওড়া জল কয়েক ফোটা

** চুলায় পাত্রে সকল উপকরণ দিয়ে হালকা আঁচে হালকা হাতে মিশিয়ে নিয়ে নিন। তারপর চুলা থেকে নামিয়ে চালনিতে চেলে নিলেই তৈরি হয়ে যাবে মাওয়া।

তৈরি করার নিয়মঃ প্রথমে চুলায় প্যানে দুই লিটার দুধ দিয়ে জাল দিয়ে এক লিটার করে নিন। তারপর সাবুদানা দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ না পর্যন্ত ঘন ঘন নাড়তে হবে। এরপর চিনি, ঘি, মাওয়া, দারুচিনি আর এলাচ গুঁড়া ঘনত্ব হওয়া পর্যন্ত রান্না করুন। হয়ে গেলে নামিয়ে কিসমিস আর পেস্তা বাদাম আর গোলাপজল দিয়ে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular