Home উৎসব চিকেন মাশালা

চিকেন মাশালা

চিকেন মাশালা

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ মুরগি (একটা মুরগি) ৪ টুকরা
আদা বাটা দেড় টে চামচ
রসুন বাটা দেড় টে চামচ
পেঁয়াজ বাটা হাফ কাপ
টক দই হাফ কাপ
লেবুর রস ১ চা চামুচ
তান্দুরী মশলা ২ টে চামুচ
সাদা সরিষার গুঁড়া ১ চা চামুচ
গরম মশলার গুঁড়া হাফ চা চামুচ
জায়ফল গুঁড়া এক চিমটি
সরিষার তেল এক টে চামুচ
জিরার গুঁড়া হাফ চা চামুচ
লবণ স্বাদমতো
মেথি গুঁড়া এক চিমটি
মরিচ বাটা (বিচি ফেলে) ১ চা চামুচ
তেল পরিমাণ মতো
ঘি এক টে চামুচ

রান্না করার নিয়মঃ প্রথমে মাংসতে সব মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে ৩/৪ ঘন্টা ফ্রিজে রাখুন। তারপর চুলায় পাত্রে তেল দিয়ে গরম করে মাংস দিয়ে ঢেকে চিকেন রান্না করুন। মাঝে মধ্যে এ পিঠ ও পিঠ করে উল্টিয়ে রান্না করুন। মাংস ভাজা হলে উপরে ঘি দিয়ে নামিয়ে নিন।

Previous articleকালা ভুনা
Next articleসাবুদানার পায়েস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here