Homeউৎসবপেশওয়ার স্টাইল চিকেনকারী

পেশওয়ার স্টাইল চিকেনকারী

পেশওয়ার স্টাইল চিকেনকারী

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

পাঞ্জাবের পেশওয়ারে হাইওয়ের সাইডে খাবারের দোকানগুলোতে এই স্টাইলে মুরগী রান্না করে পরোটা, নান/তন্দুরী রুটি দিয়ে খাওয়া হয় আর সাথে থাকে ঠাণ্ডা ঠাণ্ডা লস্যি।

উপকরণঃ মুরগী (ব্রয়লার চিকেন) ১ কেজি
টক দই ২ টে চামচ
পেঁয়াজ বাটা ২ টে চামচ
আদা বাটা ৩ টে চামচ
রসুন বাটা ৩ টে চামচ
পেঁয়াজ কুচি ২ টি
লাল মরিচ গুঁড়া (কাশ্মিরী) ২ চা চামচ
হলুদ গুঁড়া ২ চা চামচ
শাহি জিরা ১ চা চামচ
ধনিয়া গুঁড়া দেড় টে চামচ
মৌরি গুঁড়া ২ টে চামচ (এই রান্নার অন্যতম উপকরণ)
গরম মসলা গুঁড়া দেড় টে চামচ
টমেটো কুচি ১/২ কাপ
কাবাচ চিনি গুঁড়া ১ টে চামচ
সরিষার তেল রান্নার জন্য
তেজপাতা ২ টি
এলাচ ২ টি
দারচিনি ২ টি
লবণ স্বাদমত

রান্না করার নিয়মঃ প্রথমে চুলায় কড়াই বসিয়ে সরিষা তেল গরম করে আস্ত গরম মসলা দিয়ে হাল্কা ভেজে নিন যেন সুগন্ধ বের হয়। এতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এর সাথে টমেটো দিয়ে হাল্কা ভেজে নিন। গরম মসলা বাদে বাকি সব বাটা মসলা একসাথে একটি বাটিতে নিয়ে অল্প পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। পেঁয়াজ, টমেটোর সাথে দিয়ে দিন এবং কষিয়ে নিন ভালো ভাবে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার মুরগী ও টক দই দিয়ে পানি ছাড়াই ভালোভাবে মসলার সাথে কষিয়ে নিন। এতে পরিমাণ মত পানি ও গরম মসলা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে দিন। সিদ্ধ হলে ঢাকনা সরিয়ে পানি কমিয়ে মাখা মাখা ঝোল রেখে নামিয়ে পরিবেশন করুন।

Previous article
Next article
রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular