বেগুন দিয়ে লইট্টা শুঁটকি ভুনা
রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না
উপকরণঃ লইট্টা শুঁটকি ৮–১০ টি
বেগুন (লম্বা টুকরো করে কাটা) ১টি (বড়)
পেঁয়াজ কুচি ৩ কাপ
রসুন (মোটা কুচি) ১ কাপ
টমেটো পিউরি ১ কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া (ঝাল স্বাদ অনুযায়ী কম-বেশি করতে পারেন) ২ চা চামচ
কাঁচামরিচ ফালি ৮–৯ টি
লবণ স্বাদমতো
চিনি (ঐচ্ছিক) ১.৫ (দেড়) চা চামচ
সয়াবিন তেল ১ কাপ
তৈরি করার নিয়মঃ প্রথমে লইট্টা শুঁটকিগুলো বেছে পরিষ্কার করে প্রতিটি ৩–৪ টুকরো করে কেটে নিন। শুকনো তাওয়ায় শুঁটকির টুকরোগুলো ভালো করে টেলে নিয়ে প্রায় ১ ঘণ্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। পরিষ্কার গরম পানি দিয়ে অন্তত কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিন। ধুয়ে রাখা শুঁটকি শিল-পাটায় সামান্য থেঁতো করে একপাশে রেখে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার ফ্রাইপ্যান বা কড়াইয়ে তেল গরম করে ২ কাপ পেঁয়াজ কুচি, অর্ধেক রসুন কুচি ও সামান্য লবণ দিয়ে হালকা ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে বাকি ১ কাপ পেঁয়াজ কুচি যোগ করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন। চিনি, টমেটো পিউরি ও লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে সামান্য পানি ও স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে নিন। হলুদ গুঁড়ো, আদা-রসুন বাটা এবং অল্প পানি দিয়ে মসলাটি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিন।
কষানো মসলার মধ্যে থেঁতো করা শুঁটকি এবং লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিন। বাকি অর্ধেক রসুন কুচি ও কাঁচামরিচ ফালি ছড়িয়ে দিয়ে সব উপকরণ একসঙ্গে নেড়ে দিন। হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে মাঝারি-কম আঁচে রান্না হতে দিন। বেগুন সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে এবং মাখা-মাখা (ভুনা-ভুনা) হয়ে এলে আরও একবার আলতো করে নেড়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর মাখামাখা হলে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন দিয়ে লইট্টা শুঁটকি ভুনা।
















