বিরিয়ানির মসলায় পোলাও
রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না
উপকরণঃ পোলাও এর চাল ১ কেজি
আদা বাটা ১টে চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
পেঁয়াজ বেরেস্তা সাজানোর জন্য
এলাচ ৫/৬টা
দারচিনি (বড়) ১ টুকরা
তেজপাতা ৩টা
লবণ পরিমাণ মতো
তেল ২ টে চামচ
ঘি ৩ টে চামচ
দুধ ১ কাপ
কাঁচা মরিচ ৬/৭ টা
বিরিয়ানির মসলা ৩ টে চামচ
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে চাল ধুয়ে ৩০ মিনিট পানি ঝরিয়ে রাখুন। প্যানে তেল আর ঘি দিয়ে মিশিয়ে নিন। তারপর সব গোটা গরম মসলা দিয়ে যখন বুদ বুদ শব্দ হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হাল্কা নরম হলে আদা বাটা দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
আরেকটু ভেজে চাল আর লবণ দিয়ে ভালভাবে ৫ মিনিট ভাজুন। যতক্ষণ পর্যন্ত চালে আওয়াজ না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকুন। পানি আর দুধ পানির সাথে বিরানির মসলা দিয়ে দিন। এক কেজি চালে পানি তার ডাবলের থেকে ১ কাপ কম পানি দিন। তারমানে চার কাপ চাল হলে ৭ কাপ পানি, আর যদি এক কাপ দুধ দিন। তাহলে ৬ কাপ পানি ১ কাপ দুধ। এই মাপে দিলে পোলাও সবসময় ঝরঝরে হবে। ঢাকনা দিয়ে দিন।
৫/৬ মিনিট পর পানি যখন শুকিয়ে যাবে তখন ঢাকনা তুলে কাঁচা মরিচ দিয়ে চুলা বন্ধ করে ২০ মিনিট দমে ঢেকে রাখুন। ২০ মিনিট পর আবার পোলাও নেড়ে দিন। দেখবেন কত ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর গ্রাণ বের হচ্ছে। চাইলে পোলাও এর উপরে একটু লেবুর রস ছিটিয়ে দিতে পারেন। এবার গরম গরম পোলাও ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।











