নিমকি

নিমকি

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ময়দা ১ কাপ
কালোজিরা হাফ চা চামুচ
সরিষার তেল ৩ টে চামুচ
চাট মশলা হাফ চা চামুচ বা জিরার গুঁড়া (ভাজা)
বেকিং সোডা হাফ চা চামুচ
পানি হাফ কাপের একটু বেশি
লবণ স্বাদমতো
সরিষার তেল (পরিমাণ মতো) ভাজার জন্য

রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে পানি ছাড়া সব শুকনা উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিন। তারপর মিশানো হলে অল্প অল্প করে পানি মিশিয়ে ভালো করে মথে ডো তৈরি করুন। ডো এমন হবে বেশি নরম ও না আবার বেশি শক্ত ও না।

এবার ডো টাকে ১৫ মিনিট ভেজা দিয়ে সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট পর রুটির মতো বেলে নিন। রুটি এমন হবে বেশি পাতলা ও না আবার ভারি ও না। তারপর ইচ্ছে মতো সেইপে কেটে গরম তেলে মাঝারি আঁচে ৫ মিনিট ভাজুন। মচমচে ও গোল্ডেন কালার আসলে নামিয়ে কিচেন টিস্যুতে রেখে অতিরিক্ত সরিষার তেল ঝরিয়ে পরিবেশন করুন।

Previous articleথাই স্টাইল রাইস স্যুপ
Next articleবেগুন ভর্তা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here