Home বিভিন্ন ধরণের খাবার নাস্তা থাই স্টাইল রাইস স্যুপ

থাই স্টাইল রাইস স্যুপ

থাই স্টাইল রাইস স্যুপ

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ বাসমতি চালের ভাত (হাফ-সেদ্ধ বা আধা ফোটা) ১ কাপ
ডাল (সেদ্ধ মসুর) ১/২ কাপ
টমেটো কুচি ১/২ কাপ
সেলারী কুচি (ডাঁটা) ১টি
গাজর (কিউব বা ডাইস করে কাটা) ১টি
রসুন মিহি কুচি ২ কোয়া
পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন কুচি ১টি
পেঁয়াজ স্লাইস ১/২ কাপ
ধনেপাতা কুচি ১/৪ কাপ
লেবুর রস ১টি
কাঁচা মরিচ ৩-৪টি
আদা বাটা বা গ্রেট করা ১/২ টে চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
লেবু পাতা (ঐচ্ছিক) কয়েকটি
লবণ স্বাদ মতো
পানি বা ভেজিটেবল স্টক পরিমাণ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে ডাল আলাদাভাবে সেদ্ধ করে একপাশে রেখে দিন। একইভাবে বাসমতি চাল ধুয়ে আধা-সেদ্ধ করে ভাত রান্না করে একপাশে সরিয়ে রাখুন। এবার একটি বড় স্যুপের পাত্রে বা হাঁড়িতে সেদ্ধ ভাত, ডাল এবং লেবুর রস বাদে বাকি সব উপকরণ (গাজর, টমেটো, সেলারি, পেঁয়াজ স্লাইস, রসুন কুচি, আদা, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লেবু পাতা, ধনেপাতা ও লবণ) একসাথে নিন। এতে পর্যাপ্ত পরিমাণ পানি বা স্টক যোগ করে চুলার আঁচ বাড়িয়ে ফুটিয়ে নিন। বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট মৃদু আঁচে রান্না করুন। যাতে সব সবজি নরম হয়ে সুঘ্রাণ বের হয়।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে পাত্রে আগে থেকে তৈরি করে রাখা সেদ্ধ ডাল এবং আধা-সেদ্ধ ভাত দিয়ে দিন। সবকিছু হালকা হাতে নেড়েচেড়ে আরও ৫ থেকে ৭ মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিন, যাতে স্যুপের ঝোল ভাতের সাথে মাখোমাখো হয়ে ঘন হয়ে আসে। স্যুপ পুরোপুরি হয়ে গেলে নামানোর ঠিক আগ মুহূর্তে ওপর থেকে ফ্রেশ লেবুর রস চিপে দিয়ে ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল ধোঁয়া ওঠা চমৎকার থাই রাইস স্যুপ। এবার বাটিতে বেড়ে ওপরে লেবুর টুকরো, চেরি টমেটো কিংবা বাড়তি ধনেপাতা কুচি দিয়ে নিজের পছন্দমতো সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

Previous articleগরুর মাথার ও জিহ্বার ঝাল ভুনা
Next articleনিমকি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here