বেগুন ভর্তা
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ বেগুন (বড়) ১টি
কাঁচা মরিচ ২টি
খাঁটি সরিষার তেল ৩ টে চামচ
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
ধনেপাতা কুচি ২ টে চামচ
লবণ (স্বাদমতো) ১ চা চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে আস্ত বেগুন নিয়ে ভালো করে পানিতে ধুয়ে নিন। তারপর কোনো পাত্র ছাড়াই সরাসরি চুলায় বেগুন রেখে আগুনে পুড়িয়ে নরম করে নিন। বেগুন পুরানো হয়ে গেলে ভালোভাবে সেদ্ধ ও নরম হয়ে গেলে ওভেন বা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে বেগুনের ওপরের পোড়া চামড়া বা খোসাটি সাবধানে ছাড়িয়ে নিন। এরপর একটি পাত্রে খোসা ছাড়ানো বেগুনটি হাত দিয়ে খুব ভালো করে চটকে বা ম্যাশ করে নিন।
এবার চটকানো বেগুনের সাথে কুচানো কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ এবং খাঁটি সরিষার তেল একসাথে যোগ করুন। হাত দিয়ে ডলে সবকিছু খুব ভালো করে মেখে ভর্তা তৈরি করে নিন। সবশেষে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে আলতো করে মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল জিভে জল আনা সুস্বাদু বেগুন ভর্তা। এবার ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।







