তিন ডালের ভর্তা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ মাসকলাই ডাল ১ মুঠি
খেসারি ডাল ১ মুঠি
মসুর ডাল ১ মুঠি
পেঁয়াজ কুচি ২ টি
শুকনা মরিচ (টেলে নেওয়া) ৪–৫ টি
সরিষার তেল ২ চা চামচ
লবণ স্বাদমতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে মাসকলাই, খেসারি ও মসুর ডাল একসাথে মিশিয়ে পর্যাপ্ত পানিতে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিন। এবার পাত্রে পরিমাণমতো পানি দিয়ে ডালগুলো ভালোভাবে একদম নরম করে সেদ্ধ করে নিন যেন পানি শুকিয়ে মাখামাখা হয়ে যায়। পাত্রে টেলে রাখা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ডলে মিহি গুঁড়া করে নিন। এরপর কুচানো পেঁয়াজ যোগ করে মরিচ ও লবণের সাথে ভালো করে চটকে মিশিয়ে নিন। সেদ্ধ করে রাখা তিন ডালের মিশ্রণটি দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিন। এ পর্যায়ে লবণ চেখে দেখে প্রয়োজন হলে সামান্য বাড়িয়ে নিন। সবশেষে খাঁটি সরিষার তেল ছড়িয়ে আরও একবার মেখে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার স্বাদের ডাল ভর্তা। তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু তিন ডালের মিশ্র ভর্তা।














